১০ জুলাই, ২০২৬ | ২৬ আষাঢ়, ১৪৩৩ | ২৪ মহর্‌রম, ১৪৪৮


শিরোনাম
  ●  প্রতিক্রিয়া : ৫ না ৮—রোহিঙ্গা ক্যাম্পে আসলে কতজন নিহত? সংখ্যার এই বিভ্রান্তির দায় কার?   ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী   ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী   ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক

রোহিঙ্গা উদ্বাস্তু শিশু কিশোরদের নিয়ে তারেক রহমানের জন্ম দিবস উৎযাপন

ফারুক আহমদ,(উখিয়া): বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ৫৩ তম জন্মদিন উপলক্ষে কেক কেটে খাওয়ানো হয়েছে রোহিঙ্গা উদ্বাস্তু শিশু কিশোরদেরকে। একই সাথে শীতবস্ত্র ও শিশুর পুষ্টিকর খাবার সামগ্রী বিতরণ করা হয়। গতকাল মঙ্গলবার (২১ নভেম্বর) সকালে কক্সবাজারের উখিয়া বালুখালী ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাব মেডিকেল সেন্টারে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খাঁন।
জাতীয়তাবাদী দল বিএনপির সার্বিক তত্বাবধানে পরিচালিত রোহিঙ্গাদের মাঝে শীতবস্ত্র অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি (একাংশ) শওকত মাহমুদ, পিআইবি’র সাবেক মহা-পরিচালক ও দৈনিক দিন কালের সম্পাদক ড. রেজুয়ান ছিদ্দিকী ও ড্যাবের মহা-সচিব ডাক্তার জাহিদ হোসেন।
ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) আয়োজিত এ অনুষ্ঠানে সহশ্রাধিক রোহিঙ্গাদেরকে শীতবস্ত্র বিতরণের পাশা-পাশি শিশু কিশোরদেরকেও পুষ্টিকর খাবারও হাতে তুলে দেওয়া হয়। পরে তারেক রহমানের ৫৩ তম জন্ম দিবস উপলক্ষে রোহিঙ্গা জনগোষ্ঠিকে নিয়ে বিশাল কেক কেটে আনুষ্ঠানিক ভাবে উৎযাপন করা হয়। এসময় কক্সবাজার জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট শামীম আরা স্বপ্না, জেলা বিএনপির দপ্তর সম্পাদক ইউছুফ বদরী, উখিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উখিয়া বিএনপির সভাপতি সরওয়ার জাহান চৌধুরী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিএনপির সাধারণ সম্পাদক সোলতান মাহমুদ চৌধুরী, উখিয়া উপজেলা ছাত্রদলের সভাপতি রিদুয়ান ছিদ্দিকী, সাধারণ সম্পাদক আরফাত চৌধুরী।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।