মূল খবরে যান

শিরোনাম
● সাংবাদিক এ এইচ সেলিম উল্লাহর মা আর নেই● রামুতে অবৈধভাবে বালু উত্তোলন, যৌথ অভিযানে ড্রেজার মেশিন ও পাইপ জব্দ● কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ● উখিয়ায় ৯ জীবিত বকসহ শিকারি আটক● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’

বদরখালীতে আওয়ামীলীগের সভায়-রেজাউল করিম

রোহিঙ্গা ইস্যুতে শেখ হাসিনার মানবিক নেতৃত্ব সারা বিশ্বে উজ্জল দৃষ্টান্ত

শেয়ার করুন

বদরখালীতের আওয়ামীলীগের সভায় বক্তৃতা করছেন সাবেক উপজেলা চেয়ারম্যান রেজাউল করিম

এম.জিয়াবুল হক,(চকরিয়া): বাংলাদেশ কৃষকলীগের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক, কক্সবাজার জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও চকরিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান রেজাউল করিম বলেছেন- জননেত্রী শেখ হাসিনার মানবিক নেতৃত্ব আজ সারা বিশে^র কাছে এক উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে ¯’ান করে নিয়েছে। তিনি পাশর্^বর্তী দেশ মায়ানমার কর্তৃক বিতাড়িত জনগোষ্টিকে মানবতার উদার দৃষ্টি ভঙ্গির মাধ্যমে যে আশ্রয় দিয়েছেন, তা জাতি সংঘ সহ আন্তর্জাতিক সকল সম্প্রদায়ের কাছে প্রশংসা কুড়িয়েছে। তিনি এ মানবতা প্রদর্শণ না-করলে নাফ নদী হতো এক রক্তের সমুদ্র।
তিনি গত ৭ অক্টোবর বদরখালী আশ্রাফ নগর নূরাণী মাদ্রাসায় ¯’ানীয় আওয়ামীলীগ আয়োজিত এক সভায় প্রধান অথিতির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। তিনি আরো বলেন- ভুল রাজনীতির দায়ে জনগণ কর্তৃক প্রত্যাখাত বিএনপি রোহিঙ্গা সমস্যা নিয়ে নানা কথা-বার্তা শুরু করেছে। তাদের এসব কথা-বার্তা আন্তর্জাতিক মহলে হাস্যরসের খোরাক ছাড়া আর কিছুই নয়। তিনি আওয়ামীলীগের ভিশন অনুযায়ী বাংলাদেশকে উন্নত-সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত করতে সরকারকে সহযোগিতা করার জন্য জনগণের প্রতি আহ্বান জানান। মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ আলী এ সভায় সভাপতিত্ব করেন।
অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কক্সবাজার জেলা আওয়ামীলীগের সদস্য এ.টি.এম. জিয়াউদ্দিন চৌধুরী। অন্যান্যদের মধ্যে মাতামুহুরী সাংগঠনিক উপজেলা কৃষকলীগের সভাপতি হাসান আলী, আওয়ামীলীগ নেতা এ.এন.এম. হেফাজ সিকদার, বদরখালী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন টিটু, মাতুমুহুরী উপজেলা কৃষকলীগের যুগ্ম সম্পাদক জিয়াবুল করিম, প্রচার সম্পাদক নুরুল আমীন ছোট, আওয়ামীলীগ নেতা মোহাম্মদুল হক, ৬ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ইউসুফ বদরী, সাধারণ সম্পাদক আবুল হাশেম, ৭ নং ওয়ার্ড আওয়মাীলীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ও ৪ নং ওযার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন কাদের, ঢেমুশিয়া ইউনিয়ন কৃষকলীগের সাধারণ সম্পাদক আমিনুল মোস্তফা, মাতামুহুরী উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মিজবাহউদ্দিন বেলাল ও ছাত্রনেতা রাসেল বক্তৃতা করেন।

শেয়ার করুন