মূল খবরে যান

শিরোনাম
● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল● দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম● সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন● কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য● পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু● উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ● আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর● ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন● জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন

রোহিঙ্গা ইস্যুতে জরুরি বৈঠক ডেকেছে মিয়ানমার

শেয়ার করুন

tmp_6288-file-16100957177

রোহিঙ্গা ইস্যুতে আলোচনার জন্য মিয়ানমার দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর আঞ্চলিক জোট আসিয়ানের জরুরি বৈঠক ডেকেছ। দেশটির একটি কূটনৈতিক সূত্র জানিয়েছে ১৯ ডিসেম্বর ইয়াঙ্গুনে এ বৈঠক হতে। দেশের পশ্চিমাঞ্চলীয় রাজ্য রাখাইনে সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের ওপর সেনাবাহিনীর রক্তক্ষয়ী অভিযানে এই সংকট সৃষ্টি হয়।
এএফপির খবরে জানানো হয়, সেনা অভিযানের কারণে বাংলাদেশে গত দুই মাসে ২০ হাজারের বেশি রোহিঙ্গা মুসলিম ঢুকে পড়েছে। আসিয়ানভুক্ত দেশগুলো হচ্ছে, ব্রুনেই, কম্বোডিয়া, ইন্দোনেশিয়া, লাওস, মালয়েশিয়া, মিয়ানমার, ফিলিপাইন, সিঙ্গাপুর, থাইল্যান্ড ও ভিয়েতনাম। রোহিঙ্গাদের ওপর ভয়াবহ সামরিক নির্যাতন আঞ্চলিক উদ্বেগ বাড়াচ্ছে। সেনাদের গণধর্ষণ ও হত্যার ঘটনা এই অঞ্চলের মুসলিম সম্প্রদায়ের মধ্যে ক্ষোভের সৃষ্টি করেছে। বৌদ্ধ সংখ্যাগরিষ্ঠের দেশটি প্রতিবেশী দেশগুলোর কূটনৈতিক চাপের মুখে পড়েছে।
এর আগে, গত সপ্তাহে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব রাজাক মিয়ানমার নেত্রী অং সান সু চির প্রতি প্রকাশ্যে অসন্তোষ প্রকাশ করেছেন। কুয়ালালামপুরে হাজারো মুসলিম বিক্ষোভ সমাবেশ করে। নাজিব রাজাক ক্ষোভ প্রকাশ করে বলেন, সু চি এই গণহত্যার অনুমোদন দিয়েছেন।
মিয়ানমার এই অভিযোগ বরাবর অস্বীকার করে আসছে। এমনকি সে দেশে নিযুক্ত মালয়েশিয়ার রাষ্ট্রদূতকে ডেকে নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে। দেশটির কর্মীদের মালয়েশিয়া যেতে নিষেধাজ্ঞা জারি করেছে।

শেয়ার করুন