৭ জুলাই, ২০২৬ | ২৩ আষাঢ়, ১৪৩৩ | ২১ মহর্‌রম, ১৪৪৮


শিরোনাম
  ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী   ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী   ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক   ●  নজিবুল ইসলামের বৃক্ষরোপণ কর্মসূচি : গ্রামীণ জনপদের মানুষের মুখে হাসি

রোহিঙ্গা ইস্যু: আলোচনার জন্য মিয়ানমারের বিশেষ প্রতিনিধি আসছেন

রোহিঙ্গা সমস্যা নিয়ে আলোচনার জন্য মিয়ানমার একজন বিশেষ প্রতিনিধি পাঠানোর আগ্রহ ব্যক্ত করেছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেন, ‘এ মাসে মিয়ানমারের প্রতিমন্ত্রী পদমর্যাদার একজন বিশেষ প্রতিনিধি আলোচনার জন্য ঢাকায় আসতে পারেন।’

ওই কর্মকর্তা বলেন, ‘আজ মিয়ানমারের রাষ্ট্রদূত মিউ মিন্ট থান পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ-পূর্ব এশিয়া অনুবিভাগের মহাপরিচালক মঞ্জুরুল করিমের সঙ্গে দেখা করে বিশেষ প্রতিনিধি পাঠানোর বিষয়ে আলোচনা করেন।’ বিশেষ প্রতিনিধির আসার দিনক্ষণ নিয়ে আলোচনা হয়েছে বলেও ওই কর্মকর্তা জানান।

পররাষ্ট্র মন্ত্রণালয় গত বৃহস্পতিবার মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব করে বাংলাদেশে অবস্থিত মিয়ানমারের সব নাগরিককে ফেরত নেওয়ার আহ্বান জানিয়েছে। এছাড়া গত মঙ্গলবার নাফনদীতে মিয়ানমার বাহিনীর গুলিতে চারজন বাংলাদেশি আহত হওয়ার ঘটনার পূর্ণ তদন্ত দাবি করেছে বাংলাদেশ।

গত অক্টোবরের ৯ তারিখের পর থেকে মিয়ানমারের সশস্ত্র বাহিনীর হামলার কারণে ৫০ হাজারেরও বেশি রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে এসেছে। এছাড়া আগে থেকেই ৩ থেকে ৫ লাখ রোহিঙ্গা বাংলাদেশে বাস করছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।