২ মে, ২০২৬ | ১৯ বৈশাখ, ১৪৩৩ | ১৪ জিলকদ, ১৪৪৭


শিরোনাম
  ●  বীর মুক্তিযোদ্ধা এম. আবদুল হাই এর ১২তম মৃত্যুবার্ষিকী আজ   ●  গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও জলবায়ু বিষয়ক আলোচনা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত   ●  ঘুমধুমে অবৈধ পাহাড় কাটা: ডাম্প ট্রাকে মাটি যাচ্ছে বদির ক্যাশিয়ার আঃলীগ নেতা খাইরুল আলম চৌধুরী’র ইটভাটায়   ●  সহকারী বন সংরক্ষক (এসিএফ) শাহিনুর ইসলামের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রসঙ্গে প্রতিবাদ   ●  ছাত্রদল নেতা হত্যা মামলার আসামি হলেন রামু থানার নবাগত ওসি আরমান   ●  ইউজিসি ও শিক্ষা মন্ত্রণালয়ের টিমের সঙ্গে সাউথ কোরিয়া গেলেন লায়ন মো. মুজিবুর রহমান   ●  কক্সবাজার সদর হাসপাতালে দায়িত্ব পেলেন উখিয়ার ডা. নুরুল আবছার শিমুল   ●  উখিয়ায় বসতভিটা দখলকে কেন্দ্র করে হামলা: নারী-পুরুষসহ আহত ৪, এলাকায় আতঙ্ক   ●  বার কাউন্সিলে উত্তীর্ণ সিবিআইইউ শিক্ষার্থীদের সংবর্ধনা   ●  এআই বিষয়ে কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে সেমিনার

রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে কাঁটাতারের বেড়ার পরিকল্পনা

কক্সবাজার সময় ডেস্কঃ স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, মিয়ানমার থেকে রোহিঙ্গাদের ধারাবাহিক অনুপ্রবেশ ঠেকাতে বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত এলাকায় পর্যায়ক্রমে কাঁটাতারের বেড়া দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে।

রোববার সংসদে নোয়াখালী-৩ আসনের সংসদ সদস্য মো. মামুনূর রশীদ কিরণের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ–মিয়ানমার সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ রোধ, মাদকদ্রব্যসহ অন্যান্য চোরাচালান প্রতিরোধ, বিভিন্ন প্রকার সীমান্ত অপরাধ দমন এবং দেশের অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা রক্ষার প্রাথমিক পর্যায়ে মিয়ানমারের সীমান্ত এলাকায় শাহপরী দ্বীপ থেকে ২৭১ কিলোমিটার রিং রোডসহ কাঁটাতারের বেড়া নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে, যা পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে।

সংসদ সদস্য আবুল কালাম আজাদের (জামালাপুর-১) এক প্রশ্নের জবাবে তিনি বলেন, মাদকদ্রব্য উদ্ধার অভিযানে ১ লাখ ৬ হাজার ৫৩৬টি মামলার বিপরীতে ১ লাখ ৩২ হাজার ৮৮৩ জনকে আসামি করা হয়েছে।

তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছেন। তার নির্দেশ অনুযায়ী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, পুলিশ, বিজিবি, র‌্যাবসহ অন্যান্য আইনশৃঙ্খলা প্রয়োগকারী সংস্থা কর্তৃক মাদক নিয়ন্ত্রণের লক্ষ্যে কাজ করে যাচ্ছে।

এ সময় মন্ত্রী মাদকদ্রব্য নিয়ন্ত্রণের বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন।

আসাদুজ্জামান খান কামাল বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কর্তৃক জেলা প্রশাসনের সহায়তায় ২০১৬-১৭ অর্থবছরে মোবাইল কোর্টের মাধ্যমে ৫ হাজার ৯৯১টি মামলায় ৬ হাজার ৪৪ জন মাদক ব্যবসায়ীকে তাৎক্ষণিকভাবে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ইয়াবা পাচার রোধে টেকনাফ অঞ্চলের জন্য সকল বাহিনীর সমন্বয়ে বিশেষ টাস্কফোর্স গঠন করা হয়েছে। টেকনাফে একটি স্পেশাল জোন করার প্রস্তাব সরকারের বিবেচনাধীন আছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।