১২ মার্চ, ২০২৬ | ২৭ ফাল্গুন, ১৪৩২ | ২২ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি

রোববার থেকে এইচএসসি পরীক্ষা শুরু

 

সারা দেশে আগামী ২ এপ্রিল রোববার থেকে শুরু হচ্ছে ২০১৭ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা।

গত কয়েক বছর ধরে ১ এপ্রিল এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হলেও এবার ওই দিন শনিবার হওয়ায় এক দিন পরে এই পরীক্ষা শুরু হচ্ছে।

মঙ্গলবার আসন্ন উচ্চ মাধ্যমিক (এইচ এস সি) ও সমমান পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্নের লক্ষ্যে জাতীয় মনিটরিং ও আইনশৃঙ্খলা কমিটির এক সভা অনুষ্ঠিত হয়। সভায় এসব তথ্য জানানো হয়।

সূচি অনুযায়ী আটটি সাধারণ শিক্ষা বোর্ডের আওতায় ২ এপ্রিল থেকে শুরু হয়ে এ পরীক্ষা চলবে ১৫ মে পর্যন্ত। এইচএসসির তত্ত্বীয় পরীক্ষা শেষে পরদিন ১৬ থেকে ২৫ মে পর্যন্ত অনুষ্ঠিত হবে ব্যবহারিক পরীক্ষা।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।