মূল খবরে যান

শিরোনাম
● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল

রোববার কক্সবাজারে ৫৬, ভিন্ন জেলায় ৬ পজেটিভ

শেয়ার করুন

মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে রোববার ২১ জুন ২৫৭ জনের স্যাম্পল টেস্টের মধ্যে মোট ৬২ জনের রিপোর্ট ‘পজেটিভ’ পাওয়া যায়। তারমধ্যে কক্সবাজার জেলায় ৫৬ জন, ভিন্ন জেলায় ৬ জন রোগীর ফলোআপ টেস্ট রিপোর্ট ‘পজেটিভ’ পাওয়া গেছে। বাকী ১৯৫ জনের স্যাম্পল টেস্টের রিপোর্ট ‘নেগেটিভ’ পাওয়া যায়।

কক্সবাজার মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. অনুপম বড়ুয়া এতথ্য নিশ্চিত করেছেন।

রোববার ২১ জুন ‘পজেটিভ’ রিপোর্ট পাওয়া কক্সবাজার জেলার ৫৬ জন করোনা রোগীর মধ্যে কক্সবাজার সদর উপজেলায় ১৯ জন, উখিয়া উপজেলায় ৭ জন, চকরিয়া উপজেলায় ১০ জন, রামু উপজেলায় ৭ জন, টেকনাফ উপজেলায় ১০ জন ও কুতুবদিয়া উপজেলায় ৩ জন ।
ভিন্ন জেলার মধ্যে বান্দরবান জেলায় ৫ জন, চট্টগ্রাম জেলার সাতকানিয়া উপজেলায় ১ জন জনের রিপোর্ট ‘পজেটিভ’ পাওয়া গেছে।

এনিয়ে কক্সবাজার জেলায় আজ পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন মোট ২০৪৭ জন।

কক্সবাজার জেলায় করোনা রোগী মৃত্যুবরণ করেছেন মোট ৩৫ জন। যারমধ্যে, কক্সবাজার সদর উপজেলায় ১৭ জন, রামু উপজেলায় ১ জন, চাকরিয়া উপজেলায় ৫ জন, মহেশখালী উপজেলায় ১ জন, কুতুবদিয়া উপজেলায় ১ জন, উখিয়া উপজেলায় ৪ জন ও টেকনাফ উপজেলায় ৩ জন।

এদিকে, এ পর্যন্ত কক্সবাজার সদর উপজেলায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৯৩৬ জন। রামু উপজেলায় আক্রান্ত হয়েছেন ১৭৮ জন। চকরিয়ায় আক্রান্ত হয়েছেন ২৯৫ জন। পেকুয়া উপজেলায় আক্রান্ত হয়েছেন ৮৯ জন। মহেশখালী উপজেলায় আক্রান্ত হয়েছেন ৭৪ জন। কুতুবদিয়া উপজেলায় আক্রান্ত হয়েছেন ২০ জন। টেকনাফ উপজেলায় আক্রান্ত হয়েছেন ১৭৯ জন। উখিয়া উপজেলায় আক্রান্ত হয়েছেন ২৭৬ জন। এছাড়া কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে মোট করোনা স্যাম্পল টেস্ট করা হয়েছে মোট ১৫০১৮ জনের। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৬১২ জন করোনা রোগী।

শেয়ার করুন