৫ মার্চ, ২০২৬ | ২০ ফাল্গুন, ১৪৩২ | ১৫ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি

রোনালদোর আয় দিনে ৫ কোটি টাকা!

tmp_9879-file-7-1170398355

একজন ব্যাক্তির মাসিক কত আয় করতে পারেন? মাসের কথা বাদ। সপ্তাহে কিংবা দিনে কত আয় করতে পারেন? শুনলে চোখ কপালে উঠে যাবে, রিয়াল মাদ্রিদের পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোর দৈনিক আয়ের পরিমাণ শুনলে। ২০১৫ সালজুড়ে যা আয় করেছেন তিনি সে হিসেব প্রকাশ করেছেন রোনালদো। তাতেই দেখা যাচ্ছে, প্রতিদিন তার আয় প্রায় ৫ কোটি ২৫ লাখ টাকা।

হঠাৎ করেই ক্রিশ্চিয়ানো রোনালদোর বিপক্ষে উঠলো ব্যাপক কর ফাঁকির অভিযোগ। ইউরোপের ১২টি সংবাদপত্র গোষ্ঠীর মিলিত সংস্থা একযোগে অনুসন্ধান করে কয়েকদিন আগেই জানিয়েছিল, রোনালদোসহ বিশ্ব ফুটবলের বেশ কিছু তারকা মোটা অর্থের আয়কর ফাঁকি দিয়েছেন। অভিযোগকারীদের দাবি ব্রিটিশ ভার্জিন আইল্যান্ডে অফশোর কোম্পানিকে দেখিয়ে বড় ধরনের ট্যাক্স ফাঁকি দিয়েছেন রোনালদো।

কিন্তু অভিযোগ উড়িয়ে দিয়ে পর্তুগিজ তারকা গত বছর (২০১৫ সালে) তার আয়া-ব্যায়ের সম্পূর্ণ হিসেব প্রকাশ করেছেন। যেখানে দেখা যাচ্ছে ২০১৫ সালে সব মিলিয়ে ১৯১ মিলিয়ন ব্রিটিশ পাউন্ড (প্রায় ২ হাজার কোটি টাকা) আয় করেছেন তিনি। অধ্যাৎ প্রতিদিন তার আয় ৫ লক্ষ ২৩ হাজার ব্রিটিশ পাউন্ড (প্রায় ৫ কোটি ২৫ লাখ টাকা)।

রোনালদোর পক্ষে তার ম্যানেজমেন্ট কোম্পানি জেস্টিফিউট সম্পূর্ণ তথ্যাদি নিয়ে আসে সবার সামনে। জেস্টিফিউট মূলত রোনালদোর বন্ধু এবং এজেন্ট হোর্হে মেন্ডেসের নিজস্ব কোম্পানি। ৩১ বছর বয়সী এই ফুটবলার স্পেনে আয় করেছেন ১৯.৮ মিলিয়ন পাউন্ড। আর স্পেনের বাইরে আয় করেছেন ১৭১ মিলিয়ন পাউন্ড।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।