মূল খবরে যান

শিরোনাম
● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল

রোটারেক্ট ক্লাব অব কক্সবাজার সৈকতের প্রেসিডেন্টের দায়িত্ব নিলেন ইঞ্জিনিয়ার জাবেরুল গণি

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদকঃ
রোটারেক্ট ক্লাব অব কক্সবাজার সৈকতের প্রেসিডেন্ট এর দায়িত্বভার গ্রহণ করেছেন বিশিষ্ট তরুন উদ্যোক্তা প্রকৌশলী জাবেরুল গণি।

সোমবার (১৩ জুলাই) বিকেলে প্রিন্স অব কক্সে অনাড়ম্বর অনুষ্ঠানে রোটাবর্ষের প্রথম সভা কলার হস্তান্তর ও বৃক্ষরোপন অভিযানের মধ্য দিয়ে তিনি দায়িত্বভার গ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রেসিডেন্ট (ইলেক্ট) রোটারিয়ান রফিকুল ইসলাম, রোটারিয়ান প্রফেসর আক্তার জাহান, আইপিপি ও এসিস্ট্যান্ট গভর্নর রোটারিয়ান মোহাম্মদ জাহাঙ্গীর আলম, আরসিসি রোটারিয়ান শফিক আহমেদ, প্রাক্তন সভাপতি মুমিনুল হক খান সুজন, ফয়েজ উদ্দিন, মোস্তাক আহম্মেদ, প্রকৌশলী হেলাল মোরশেদ সোহাগসহ
রোটারেক্টরবৃন্দ উপস্থিত থেকে নতুন প্রেসিডেন্টকে রোটারীর কলার পরিয়ে দেন এবং ফুলেল শুভেচ্ছা জানান।

এ বছর রোটারী ক্লাব ও রোটারেক্ট ক্লাবসমূহ কোভিড-১৯ মোকাবেলায় চিকিৎসা ব্যবস্থায় মানবিক সহায়তা, দরিদ্র জনগোষ্ঠীর জন্য হোপ হাসপাতাল প্রতিষ্ঠাসহ নানা সেবা পরিকল্পনা গৃহীত হয়।

সভায় রোটারী ইন্টারন্যাশনাল জেলা ৩২৮২ গভর্ণর ড. বেলাল উদ্দিন আহমদের নেতৃত্বে অসহায় মানুষের পাশে থেকে রোটারী আন্দোলনের মাধ্যমে মানব কল্যাণের ব্যাপক সুযোগ সৃষ্টির আহবান জানানো হয়।

শেয়ার করুন