মূল খবরে যান

শিরোনাম
● ঈদগাঁতে মালিকের সাড়ে ৭ কোটি টাকা হাতিয়ে নিল ম্যানেজার● সাংবাদিক এ এইচ সেলিম উল্লাহর মা আর নেই● রামুতে অবৈধভাবে বালু উত্তোলন, যৌথ অভিযানে ড্রেজার মেশিন ও পাইপ জব্দ● কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ● উখিয়ায় ৯ জীবিত বকসহ শিকারি আটক● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন

রুমঁখাপালং হাতিরঘোনা সাইরা সরকারি প্রাথমিক বিদ্যালয়” এর এসএমসি গঠিত

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক:

কক্সবাজারের উখিয়ায় “রুমঁখাপালং হাতিরঘোনা সাইরা সরকারি প্রাথমিক বিদ্যালয়” এর এসএমসি গঠনকল্পে প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে আজ।

বুধবার (২২ ডিসেস্বর) দুপুর ১টার দিকে বিদ্যালয়ের হলরুমে দাতা ও প্রতিষ্ঠাতা শিক্ষক (অব:) পুলিন বিহারী বড়ুয়ার সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় সর্বসম্মতিক্রমে পলাশ বড়ুয়াকে সভাপতি, রশিদ আহমদকে সহ-সভাপতি মনোনীত করা হয়েছে। এর আগে ঘোষিত তফসিল অনুযায়ী তারা দুইজনই বিনা প্রতিদ্বন্দিতায় অভিভাবক প্রতিনিধি নির্বাচিত হয়।

নতুন কমিটির অন্যান্যরা হলেন, প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মো: মুবিন উদ্দিন (সদস্য সচিব), শিক্ষক (অব:) পুলিন বিহারী বড়ুয়া (দাতা সদস্য), প্রীতি প্রভা বড়ুয়া (শিক্ষক প্রতিনিধি), শাহজাহান চৌধুরী (স্থানীয় জনপ্রতিনিধি), মতিউর রহমান নিজামী (স্থানীয় মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক), সন্তোষ বড়ুয়া (শিক্ষানুরাগী) তসলিমা আকতার (শিক্ষানুরাগী-মহিলা), মায়া বড়ুয়া (অভিভাবক প্রতিনিধি-মহিলা), মুন্নি বড়ুয়া (অভিভাবক প্রতিনিধি-মহিলা)।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, শিক্ষক অমূ্ল্যচরণ বড়ুয়া, সাবেক সভাপতি আব্দুল গফুর লাবু, অত্র বিদ্যালয়ের শিক্ষক রিংকু বড়ুয়া, লাকী প্রভা বড়ুয়া।

শেয়ার করুন