১ সেপ্টেম্বর, ২০২৬ | ১৭ ভাদ্র, ১৪৩৩ | ১৮ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল   ●  দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম   ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন

‘রিপোর্টার্স ইউনিটি কক্সবাজার’র নতুন কমিটি ঘোষণা

মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী তরুন সংবাদকর্মীদের সংগঠন ‘রিপোর্টার্স ইউনিটি কক্সবাজার’ এর নতুন কমিটি গঠিত হয়েছে। সংগঠনের নিয়ম অনুযায়ী বৃহস্পতিবার দুপুরে কক্সবাজার দরিয়ানগরে বার্ষিক সাধারণ সভায় সবার সম্মতিক্রমে এইচ এম নজরুল ইসলামকে সভাপতি করা হয়েছে। পুনরায় সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ইবনে হোসাইন মারুফ। সদস্যদের ভোটে ইব্রাহিম আজাদ বাবুকে সাংগঠনিক সম্পাদক, সাইফুল ইসলামকে সহ-সভাপতি, সাইফুল আলম বাদশাকে যুগ্ম সাধারণ সম্পাদক, তৌহিদুল ইসলামকে অর্থ সম্পাদক, সাইফুল ইসলাম সাইফ’কে দপ্তর ও প্রচার সম্পাদক ও নির্বাহী সদস্য করা হয়েছে – ইমরান হোসেন ও মুহিব্বুল্লাহ মুহিবকে।
বিদায়ী সভাপতি আরফাতুল মজিদের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক আজিম নিহাদের সঞ্চালনায় বার্ষিক সভায় উপস্থিত ছিলেন কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সদস্য সফিউল আলম ও সংগঠনের অনেক সদস্য। সভায় সংগঠনের এক বছরের কার্যক্রম, নিজেদের পেশাগত দক্ষতা ও উন্নয়নের বিষয়ে উন্মুত্ত আলোচনা করা হয়। সভা শেষে বিকাল সাড়ে ৩ টার দিকে কক্সবাজার প্রেসক্লাবে এসে উপস্থিত হন সংগঠনের নেতৃবৃন্দ। এসময় প্রধানমন্ত্রীর তথ্য বিষয়ক উপদেষ্টা ও সাংবাদিক নেতা ইকবাল সোবহান চৌধুরীর সাথে সাক্ষাত করা হয়।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।