১৮ ফেব্রুয়ারি, ২০২৬ | ৫ ফাল্গুন, ১৪৩২ | ২৯ শাবান, ১৪৪৭


শিরোনাম
  ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি   ●  দৈনিক নিরপেক্ষের স্টাফ রিপোর্টার হলেন তারেক আজিজ   ●  রোহিঙ্গা জনগোষ্ঠীর অধিকার ও স্বপ্ন বাস্তবায়নে জাতীয় অ্যাডভোকেসি সেশন অনুষ্ঠিত    ●  উখিয়া অনলাইন প্রেসক্লাবে ৮ নতুন সদস্য   ●  প্রত্যন্ত গ্রাম থেকে বিশ্ববিদ্যালয়ের পথে আসিফ ইমরানের অনুপ্রেরণার গল্প

রিপোর্টার্স ইউনিটি উখিয়ার উদ্যোগে জাতীয় শোক দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক:

যথাযথ মর্যাদায় স্বাধীনতার মহান স্থপতি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাতবাষির্কী ও জাতীয় শোক দিবস পালন করেছে রিপোর্টার্স ইউনিটি উখিয়া।

শোক দিবস উপলক্ষে ১৫ আগস্ট (রোববার) সকাল সাড়ে ৮টায় খতমে কুরআন মধ্যদিয়ে শোক দিবসের কর্মসূচি শুরু হয়। পরে কালো ব্যাচ ধারণ ও জাতীয় পতকা উত্তোলন (অর্ধনির্মিত) করা হয়। বিকাল ৫ টায় জাতীয় শোক দিবস উপলক্ষে রিপোর্টার্স ইউনিটি উখিয়ার অস্থায়ী কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

শরীফ আজাদের সভাপতিত্বে ও এইচ কে রফিকের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, জসিম আজাদ, তানভীর শাহরিয়ার, আলাউদ্দিন সিকদার।

জাতির পিতার বলিষ্ট নেতৃত্ব ও অবদান নিয়ে আলোচনা করেন বক্তারা বলেন, জাতির পিতা চেয়েছিলেন ক্ষুধা ও দারিদ্রমুক্ত বৈষম্যহীন একটি সমাজ প্রতিষ্ঠা করতে। জাতির পিতার দূরদর্শী, সাহসী নেতৃত্বে বাঙালি জাতি আজ স্বাধীন রাষ্ট্র পেয়েছে বলে উল্লেখ করেন তারা।

বক্তারা আরও বলেন, ঘাতক চক্র বঙ্গবন্ধুকে হত্যা করলেও তাঁর স্বপ্ন ও আদর্শের মৃত্যু ঘটাতে পারেনি। শোককে শক্তিতে পরিণত করে প্রধানমন্ত্রীর নেতৃত্বে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তারা।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।