৩০ জুন, ২০২৬ | ১৬ আষাঢ়, ১৪৩৩ | ১৪ মহর্‌রম, ১৪৪৮


শিরোনাম
  ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী   ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী   ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক   ●  নজিবুল ইসলামের বৃক্ষরোপণ কর্মসূচি : গ্রামীণ জনপদের মানুষের মুখে হাসি

রাষ্ট্রপতির সাক্ষাৎ চেয়ে বিএনপির চিঠি

BNP-sm20160807091259ইসি পুনর্গঠন ও শক্তিশালীকরণ নিয়ে বেগম খালেদা জিয়ার ১৩ দফা প্রস্তাবনা নিয়ে বিএনপি ফের রাষ্ট্রপতির সাক্ষাত চেয়েছে। বিকেল চারটার দিকে এ সংক্রান্ত একটি চিঠি রাষ্ট্রপতির কার্যালয়ে পৌঁছে দেয় বিএনপির একটি প্রতিনিধিদল।

আজ বুধবার দুপুরে নয়া পল্টনে দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছিলেন আবারো তারা রাষ্ট্রপতির সাক্ষাৎ চাইবেন। দেশের চলমান সঙ্কট নিরসনের জন্য রাষ্ট্রপতি উদ্যোগ গ্রহণ করবেন এবং বিএনপিকে সাক্ষাতের সময় দিবেন বলেও প্রত্যাশা করেন ফখরুল।

তিনি বলেন, বিএনপি সংবিধানের প্রতি শ্রদ্ধাশীল। নির্বাচনে সেনাবাহিনী মোতায়েন এবং সেনাকে বিচারিক ক্ষমতা দেয়ার মানে সামরিক আইন নয়। এ নিয়ে বিভ্রান্তি ছড়ানোর কোনো সুযোগ নেই। দেশের বর্তমান প্রেক্ষিতে স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনের কোনো বিকল্প নেই।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মওদুদ আহমদ, ড. মঈন খান, মির্জা আব্বাস, গয়েশ্বর রায়, আমির খসরু মাহমুদ চৌধুরী, সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী প্রমুখ।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।