১৮ মার্চ, ২০২৬ | ৪ চৈত্র, ১৪৩২ | ২৮ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

hamid-and-hasina-sm20161205021102
রাষ্ট্রপতি আব্দুল হামিদের সঙ্গে সাক্ষাত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার (৪ ডিসেম্বর) সন্ধ্যায় বঙ্গভবনে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এর আগে, প্রধানমন্ত্রী বঙ্গভবনে পৌঁছালে রাষ্ট্রপতি তাকে স্বাগত জানান।

সাক্ষাতকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্প্রতি তার হাঙ্গেরিতে দ্বিপাক্ষিক সফর ও বিশ্ব পানি সম্মেলন এবং মরক্কোতে ২২তম বিশ্ব জলবায়ু সম্মেলনে অংশগ্রহণ বিষয়ে রাষ্ট্রপতিকে অবহিত করেন।

পরে রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নুল আবেদীন সাংবাদিকদের এ বিষয়ে ব্রিফ করেন।

প্রধানমন্ত্রী গত ২৭ নভেম্বর হাঙ্গেরির রাষ্ট্রপতি জেনসন আবের এর আমন্ত্রণে চার দিনের সরকারি সফরে সেদেশে যান। সফরকালে তিনি বুদাপেস্টে অনুষ্ঠিত বিশ্ব পানি সম্মেলনে অংশগ্রহণ করেন।

এছাড়া তিনি গত ১৪ নভেম্বর তিন দিনের সরকারি সফরে মরক্কো যান। সেখানে ২২তম বিশ্ব জলবায়ু সম্মেলনের রাষ্ট্র ও সরকার প্রধানদের নিয়ে উচ্চ পর্যায়ের অধিবেশনে অংশ নেন।

সাক্ষাতকালে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।