মূল খবরে যান

শিরোনাম
● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ

রামুর সড়ক দুর্ঘটনায় আহত আরো একজনের মৃত্যু

শেয়ার করুন

বিশেষ প্রতিবেদকঃ কক্সবাজার-টেকনাফ আরকান সড়কে ট্রাকের ধাক্কায় আহত জসিম উদ্দীন (২৫) নামে আরো একজনের মৃত্যু হয়েছে। মুমূর্ষু অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে বেলা তিনটার দিকে তার মৃত্যু হয়েছে। নিহত জসিম মহেশখালী উপজেলার বড়মহেশখালী ইউনিয়নের বড়কুলাল পাড়ার এলাকার আবদুস সালামের পুত্র।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জসিমের প্রতিবেশী দেলোয়ার হোসেন জানান, দুর্ঘটনায় জসিম উদ্দীন গুরুতর আহত হয়। তাকে কক্সবাজার সদর হাসপাতালের চিকিৎসকেরা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানে নেয়ার পথে তার মৃত্যু হয়। তার মৃতদেহ বাড়িতে নিয়ে আসা হয়েছে।
রামু তুলাবাগান হাইওয়ে পুলিশের ওসি মুজাহিদুল ইসলাম জানান, শুক্রবার সকাল ৮টায় টেকনাফগামী একটি দ্রুততগতির ট্রাক বিপরীত দিক থেকে আসা একটি হিউম্যানহলারকে সামনে থেকে ধাক্কা দেয়। এতে হিউম্যানহলারটি দুমড়ে-মুচড়ে পাশের খাদে পড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই হিউম্যানহলারের দুই যাত্রী নিহত হয়। আহত হয় আরো আট যাত্রী। তাদের মধ্যে নিহত জসিম উদ্দীনও ছিলেন।

শেয়ার করুন