২১ মার্চ, ২০২৬ | ৭ চৈত্র, ১৪৩২ | ১ শাওয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার

রামুর বিমুক্তি বিদর্শন ভাবনা কেন্দ্রে কঠিন চীবর দানোৎসব ২৪ অক্টোবর

হাফিজুল ইসলাম চৌধুরী : ১০০ ফুট সিংহ শয্যার গৌতম বুদ্ধ মুর্তি সংবলিত কক্সবাজারের রামুর জোয়ারিয়ানালার উত্তর মিঠাছড়ি বিমুক্তি বিদর্শন ভাবনা কেন্দ্রে, আগামী ২৪ অক্টোবর কঠিন চিবর দানোৎসব অনুষ্ঠিত হবে। ভাবগম্ভীর পরিবেশে নানা ধর্মীয় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে এ দিন দিনব্যাপি বৌদ্ধ ধর্মাবলম্বীরা উৎসব উদযাপন করবেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন একুশে পদক প্রাপ্ত, উপসংঘরাজ পন্ডিত সত্যপ্রিয় মহাথের।
বিমুক্তি বিদর্শন ভাবনা কেন্দ্রের প্রতিষ্ঠাতা পরিচালক ভিক্ষু করুণাশ্রী মহাথের ও পরিচালনা পর্ষদের সাধারণ সম্পাদক সিপন বড়–য়া বলেন, ‘আজ থেকে ২৫৬০ বছর পূর্বে সুদূর গৌতম বুদ্ধের সময়কালে কঠিন চীবর দানের প্রবর্তন হয়। ভিক্ষুসংঘের পরিধেয় বস্ত্রের অভাব মোচন এবং দায়ক-দায়িকাদের হিত কামনায় বুদ্ধ মূলত কঠিন চীবর দানের প্রবর্তন করেছিলেন। দানের এই ধারা আজও অব্যাহত আছে। এই দানের ফল দাতা এবং গ্রহিতা উভয়ে প্রাপ্ত হন।’

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।