মূল খবরে যান

শিরোনাম
● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল

রামুর টুঙ্গিপাড়ায় প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন ও মসজিদ উদ্বোধন করেছেন সাইমুম সরওয়ার কমল এমপি

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক, রামু

যোহরের আযান ও জুমার নামাজের মধ্য দিয়ে উদ্বোধন হয়েছে, রামুর কাউয়ারখোপের টুঙ্গিপাড়ায় বায়তুল ইজ্জত জামে মসজিদ। প্রথম আজানের ধ্বনি শুনেই জুমার নামাজ পড়ার জন্য মুসল্লিরা নতুন মসজিদে ভিড় জমান। গতকাল শুক্রবার (১ অক্টোবর) জুমার নামাজ আদায় করে, রামুর টুঙ্গিপাড়া বায়তুল ইজ্জত জামে মসজিদে প্রধান অতিথির বক্তৃতা করেন, কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য আলহাজ¦ সাইমুম সরওয়ার কমল। পরে তিনি মসজিদের নিকটবর্তী স্থানে একটি প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানেও প্রধান অতিথির বক্তৃতা করেন। বায়তুল ইজ্জত জামে মসজিদে প্রথম জুমার নামাজে ইমামতি করেন, কাউয়ারখোপ লামারপাড়া মাদ্রাসার খতিব মাওলানা মোহাম্মদ শহীদুল্লাহ।

প্রধান অতিথির বক্তৃতায় সাইমুম সরওয়ার কমল এমপি মসজিদের জমিদাতা, মসজিদ নির্মাণকারী প্রতিষ্ঠান ও মসজিদের জন্য বিভিন্ন ভাবে সহায়তা প্রদানকারীদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞা প্রকাশ করেন। নতুন মসজিদ নির্মাণে এলাকাবাসীর দীর্ঘ প্রচেষ্টার কথা উল্লেখ করে তাঁর একান্ত আগ্রহ এবং সংশ্লিষ্ট সবার প্রচেষ্টার কথাও স্মরণ করেন। এ সময় তিনি নতুন নির্মিতব্য প্রাথমিক বিদ্যালয়ের অবকাঠামো নির্মাণের জন্য প্রাথমিক ভাবে নগদ এক লক্ষ টাকা প্রদান করেন এবং রামু-নাইক্ষ্যংছড়ি সড়ক থেকে কাউয়ারখোপ ইউনিয়নের টুঙ্গিপাড়া (সাবেক পাহাড় পাড়া) পর্যন্ত সড়কটি পাকাকরণ করা ঘোষনা দেন।

রামুর টুঙ্গিপাড়ায় মসজিদ উদ্বোধন ও প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, রামু উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নুরুল হক চেয়ারম্যান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কক্সবাজার জেলা পরিষদ সদস্য শামশুল আলম চেয়ারম্যান, উপজেলা যুবলীগের সহ-সভাপতি ওসমান সরওয়ার মামুন। অনুষ্ঠানে বায়তুল ইজ্জত জামে মসজিদের জমিদাতা মোহাম্মদ হোছন, ব্যবসায়ী নুর আলম ছিদ্দিকী রাসেল, মাওলানা নাজির হোছাইন, মাওলানা আসাদ উল্লাহ, মাওলানা আবদু ছালাম, মাওলানা মোহাম্মদ শহীদুল্লাহ, উপজেলা যুবলীগের যুগ্ম-সম্পাদক মো. ওসমান গণি, সমাজকর্তা মোহাম্মদ ইসমাইল, মোহাম্মদ হাসান, কাউয়ারখোপ হাকিম রকিমা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মোস্তফা কামাল, কাউয়ারখোপ ইউনিয়ন পরিষদের ৬নং ওয়ার্ড সদস্য মেহের আলী, ইউনিয়ন স্বেচ্ছা সেবকলীগ সভাপতি নুরুল ইসলাম নাহিদ, সাংবাদিক এম আবদুল্লাহ আল মামুন, ইউনিয়ন যুবলীগের আহ্বয়ক নুরুল আজিম, সাবেক ইউপি সদস্য মোহাম্মদ কায়েস সহ কাউয়ারখোপের বিভিন্নপাড়ার মুরব্বী ও মুসল্লীরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন