২১ আগস্ট, ২০২৬ | ৬ ভাদ্র, ১৪৩৩ | ৭ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম   ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন

রামুর চাইল্যাতলীতে ট্রাক চাপায় একজন নিহতঃ ট্রাক জব্দ

কক্সবাজার টেকনাফ সড়কের রামু চাইল্যতলী এলাকায় ট্রাক চাপায় মোহাম্মদ হানিফ (১৩) নামের এক শিশু নিহত হয়েছে। নিহত শিশু ওই এলাকার সমিতিপাড়ার বাসিন্দা। বুধবার বিকেল ৩ টার দিকে চাইল্যাতলী এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ ঘাতক ট্রাকটি আটক করেছে।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে রামু তুলাবাগান হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবুল কালাম আজাদ জানান, টেকনাফ সড়কের চাইল্যাতলী এলাকায় দুই বন্ধু বাই সাইকেল চালাছিল। ওই সময় টেকনাফগামী একটি ট্রাকের। চাপায় হানিফ মারা যায়। পুলিশ কর্মকর্তা হানিফের বাবার নাম জানাতে পারেনি।
এদিকে শিশু হানিফ নিহতের ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।