মূল খবরে যান

শিরোনাম
● জেল থেকে ফিরেই ফের দখলের অভিযোগ, এবার প্রবাসীর দুই দোকানে দুলালের থাবা!● ফেসবুকে প্রকাশিত স্ট্যাটাস প্রসঙ্গে খরুলিয়ার নুরুল হকের প্রতিবাদ● উখিয়ায় দশম শ্রেণির শিক্ষার্থীর অস্বাভাবিক মৃত্যু, ময়নাতদন্তের জন্য মরদেহ কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ● ঈদগাঁতে মালিকের সাড়ে ৭ কোটি টাকা হাতিয়ে নিল ম্যানেজার● সাংবাদিক এ এইচ সেলিম উল্লাহর মা আর নেই● রামুতে অবৈধভাবে বালু উত্তোলন, যৌথ অভিযানে ড্রেজার মেশিন ও পাইপ জব্দ● কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ● উখিয়ায় ৯ জীবিত বকসহ শিকারি আটক● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা

রামুর খুনিয়াপালংয়ে সড়ক দূর্ঘটনায় মাদ্রাসার শিশু শিক্ষার্থী নিহত

শেয়ার করুন

কক্সবাজারসময় ডেস্ক: কক্সবাজারের রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের আল ফুয়াদ আদর্শ বালিকা মাদ্রাসার নূরানী’র (প্রাক-প্রাথমিক) ছাত্রী জান্নাতুল ফেরদৌস সড়ক দূর্ঘটনায় নিহত হয়েছে।

আজ মঙ্গলবার (৭ আগস্ট) সকাল ৮টা ১৫ মিনিটের সময় রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের রাবেতা এলাকাস্থ মাদ্রাসার সামনে কক্সবাজার-টেকনাফ সড়কে এ দূর্ঘটনা ঘটে। সড়ক দূর্ঘটনায় গুরুতর আহত শিশুছাত্রীকে কক্সবাজার সদর হাসপাতালে নেয়া হলে, কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। নিহত শিশুছাত্রী জান্নাতুল ফেরদৌস (৫) খুনিয়াপালং ইউনিয়নের দক্ষিণ খুনিয়াপালং এলাকার আমির হোসেনের মেয়ে।

আল ফুয়াদ আদর্শ বালিকা মাদ্রাসার সুপার মাওলানা সুলতান আহমদ জানান, এক-দেড় কিলোমিটার দূর থেকে প্রতিদিনের মতো মাইক্রোবাসে করে একই শ্রেণীতে পড়–য়া বোন হোসনে আরা’র সাথে মাদ্রাসায় আসছিল, নূরানী শ্রেণীর ছাত্রী জান্নাতুল ফেরদৌস। হোসনে আরা নিরাপদে রাস্তা পার হতে পারলেও, গাড়ি থেকে নেমে রাস্তা পারাপারের সময় একটি ব্যাটারি চালিত ইজিবাইক (টমটম) সজোরে ধাক্কা দিলে শিশু জান্নাতুল ফেরদৌস গুরুতর আহত হয়। পরে কক্সবাজার সদর হাসপাতালে নেয়া হলে, ওখানেই তার মৃত্যু হয়।

শেয়ার করুন