৪ ফেব্রুয়ারি, ২০২৬ | ২১ মাঘ, ১৪৩২ | ১৫ শাবান, ১৪৪৭


শিরোনাম
  ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি   ●  দৈনিক নিরপেক্ষের স্টাফ রিপোর্টার হলেন তারেক আজিজ   ●  রোহিঙ্গা জনগোষ্ঠীর অধিকার ও স্বপ্ন বাস্তবায়নে জাতীয় অ্যাডভোকেসি সেশন অনুষ্ঠিত    ●  উখিয়া অনলাইন প্রেসক্লাবে ৮ নতুন সদস্য   ●  প্রত্যন্ত গ্রাম থেকে বিশ্ববিদ্যালয়ের পথে আসিফ ইমরানের অনুপ্রেরণার গল্প   ●  উখিয়ায় একই পরিবারের দুই ভাই হত্যার পর আরেক ভাইকে কুপিয়ে গুরুতর জখম   ●  উখিয়ায় বেকারি মালিককে ছু’রি’কা’ঘা’ত, আটক ১   ●  খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় সিবিআইউ ছাত্রদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে   ●  উখিয়া–নাইক্ষংছড়িতে আলোচিত মাদক ও জাল টাকা মামলার সংশ্লিষ্টদের প্রকাশ্য প্রচারণা নিয়ে প্রশ্ন   ●  আ.লীগের বদি’র ক্যাশিয়ার দশবছর পর ফিরলেন বিএনপিতে

রামুর খুনিয়াপালং ইউনিয়ন ছাত্রলীগের উদ্যোগে শীতার্তদের কম্বল বিতরণ

প্রেস বিজ্ঞপ্তি,

রামু উপজেলা ছাত্রলীগ নেতা এনামুল হোসাইন রিয়াদের পক্ষ থেকে ১০০ জন হত দরিদ্রের মাঝে কম্বল বিতরণ করেন খুনিয়াপালং  ইউনিয়ন ছাত্রলীগ। শুক্রবার বিকাল ৪ টায় খুনিয়াপালং ইউনিয়ন পরিষদের মাঠ প্রাঙ্গনে কম্বল বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
খুনিয়াপালং ইউনিয়ন ছাত্রলীগ নেতা অভি বড়ুয়া ও ছৈয়দ আলম সাঈদের উদ্যোগে আয়োজিত কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-রামু উপজেলা ছাত্রলীগ নেতা এনামুল হোসাইন রিয়াদ।
কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন খুনিয়াপালং ইউনিয়ন যুবলীগের সভাপতি, ইউপি সদস্য আব্দুল্লাহ বিদ্যুৎ। এতে আরো উপস্থিত ছিলেন রামু উপজেলা ছাত্রলীগ নেতা নূর আফতাব মাসুদ, শাহারিয়ার নূর, মেহেদী হাসান, বঙ্গবন্ধু ছাত্র পরিষদ খুনিয়াপালং ইউনিয়ন সভাপতি মোহাম্মদ ইমরান, সাধারণ সম্পাদক আসাব উদ্দীন, খুনিয়াপালং ইউনিয়ন ছাত্রলীগ নেতা মইন উদ্দিন, সাইফুল, নেজাম বিন জাকের, দীপ্ত ধর, সুমন, আরমান, কফিল উদ্দীন, কাইছার মামুন, মোঃ তারেক প্রমুখ।

অনুষ্ঠানে শতাধিক শীতার্ত জনসাধারণের মাঝে কম্বল বিতরণ করা হয়। ছাত্রলীগের জনকল্যাণমুখি ও মানবিক এমন উদ্যোগের প্রশংসা করে এলাকাবাসী ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার জন্য ছাত্রলীগ নেতাকর্মীদের প্রতি আহবান জানিয়েছেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।