১৭ আগস্ট, ২০২৬ | ২ ভাদ্র, ১৪৩৩ | ৩ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন   ●  কক্সবাজারে বনভূমি দখল উচ্ছেদে গিয়ে হামলা, রেঞ্জ কর্মকর্তাসহ ৫ বনকর্মী আহত   ●  স্নাতকের শেষবর্ষের ছাত্র ইমরানকে ‘ছাত্রলীগ ট্যাগ’ লাগিয়ে নাশকতা মামলায় চালান, পরীক্ষা চলাকালেই পাঠানো হলো কারাগারে   ●  প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন এম মনজুর আলম মেম্বার

রামু’র খুনিয়া পালংয়ে খতিয়ানি জমি দখলে নিতে মাওলানা কেফায়েতুল্লাহ’র উপর সন্ত্রাসী হামলা

হামলায় আহত হয়েছে দারিয়াদিঘী মাদরাসার পরিচালকসহ ১জন। শুক্রবার (০৮এপ্রিল) বিকেলে ঘটনা ঘটে।

অভিযোগ সুত্রে জানা যায়, কয়েক বছর ধরে রামু দারিয়াদিঘী মাদ্রাসার পরিচালক মাওলানা কেফায়েত উল্লাহ তপশীলোক্তবসতভিটা দখলের পাঁয়তারা করে আসছে চিহ্নিত একটি ভূমিদস্যু চক্র। চক্রটি ইতোমধ্যে বসতভিটা দখলে নানা ষড়যন্ত্রের ফাঁদপেতেছে।

উক্ত জমির বিষয়টি ইতিপূর্বে ভূমিদস্যু গ্রুপটি অবৈবভাবে ঘর নির্মান করে দখল করতে চেয়েছিল।বিষয়টি বুঝতে পেরে নিজেরবসতভিটা রক্ষায় স্থানীয় গ্রাম আদালতে অভিযোগ দায়ের করেন মাওলানা কেফায়েত উল্লাহ। বিচারাধীন থাকার পরেও ভূমিদস্যুরা জবর দখল করতে আসে।

মাওলানা কেফায়েত উল্লাহ, বলেন, ক্রয়সূত্রে জমির মালিক হয়ে দীর্ঘ তিন যুগ ধরে ভোগদখল করে আসছি। দিয়ারা বিএসখতিয়ানসহ রেকর্ডপত্র চূড়ান্ত আছে আমার নামে। এই বসতভিটার খতিয়ান নামজারিও হয়েছে।

জমির বৈধ কোন দলিলাদী ছাড়া গতকাল মাওলানা কেফায়েত উল্লাহ তপশীলোক্ত বসতভিটা জোর করে দখলের উদ্দেশ্যেকিরিচ, দা, লোহার রড লাঠি নিয়ে হামলা চালায় একই এলাকার মৃত মুহাম্মদ হোছনের পুত্র কামাল জসিমসহ আরও20/30 জন দুর্বৃত্ত। হামলায় কেফায়েত উল্লাহ গুরুতর আহত হয়।

আহতদের আর্তচিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়।

তৎক্ষনাৎ রামু থানার একদল চৌকস পুলিশের টীম এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ আসতে সক্ষম হন।
ঘটনাস্থল থেকে একজনকে গ্রেফতার নিয়ে যান, পরে মুচলেকা তিনি সাড়া পান বলে জানান।

পরে আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু এখনো হামলাকারীরা নানা হুমকী ধমকী দিয়ে আসছে।

আহত মাওলানা কেফায়েত উল্লাহ বলেন, সম্প্রতি জায়গার দাম বৃদ্ধি পাওয়ায় বেপরোয়া হয়ে উঠে এই ভূমিদস্যু চক্র। চক্রটিদীর্ঘদিন ধরে সন্ত্রাসী বাহিনী দিয়ে সাধারণ মানুষের জায়গা দখল উৎসবে মেতে উঠেছে।

সম্প্রতি একটি ভূমিদস্যু গ্রুপ মাওলানা কেফায়েত উল্লাহ ক্রয়কৃত ভোগদখলীয় জমি দখলে নিতে মরিয়া হয়ে উঠেছে।

সাধারণ মানুষ এর প্রতিকার চাইলে শিকার হতে হয় হামলামামলার। এই চিহ্নিত ভূমিদস্যুদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনেরহস্তক্ষেপ কামনা করছি।
ব্যাপারে রামু থানার ব্যাপারে রামু থানার উপপরিদর্শক মাহমুদুল হাসান জানান, ঘটনা সংক্রান্ত একটি অভিযোগপেয়েছি। বিষয়টি তদন্তাধীন রয়েছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।