৪ মে, ২০২৬ | ২১ বৈশাখ, ১৪৩৩ | ১৬ জিলকদ, ১৪৪৭


শিরোনাম
  ●  বীর মুক্তিযোদ্ধা এম. আবদুল হাই এর ১২তম মৃত্যুবার্ষিকী আজ   ●  গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও জলবায়ু বিষয়ক আলোচনা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত   ●  ঘুমধুমে অবৈধ পাহাড় কাটা: ডাম্প ট্রাকে মাটি যাচ্ছে বদির ক্যাশিয়ার আঃলীগ নেতা খাইরুল আলম চৌধুরী’র ইটভাটায়   ●  সহকারী বন সংরক্ষক (এসিএফ) শাহিনুর ইসলামের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রসঙ্গে প্রতিবাদ   ●  ছাত্রদল নেতা হত্যা মামলার আসামি হলেন রামু থানার নবাগত ওসি আরমান   ●  ইউজিসি ও শিক্ষা মন্ত্রণালয়ের টিমের সঙ্গে সাউথ কোরিয়া গেলেন লায়ন মো. মুজিবুর রহমান   ●  কক্সবাজার সদর হাসপাতালে দায়িত্ব পেলেন উখিয়ার ডা. নুরুল আবছার শিমুল   ●  উখিয়ায় বসতভিটা দখলকে কেন্দ্র করে হামলা: নারী-পুরুষসহ আহত ৪, এলাকায় আতঙ্ক   ●  বার কাউন্সিলে উত্তীর্ণ সিবিআইইউ শিক্ষার্থীদের সংবর্ধনা   ●  এআই বিষয়ে কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে সেমিনার

রামুর খুনিয়া পালংয়ে কালভার্টের অভাবে বর্ষাকালে জনজীবন বিছিন্ন ৫০ পরিবারের!

পারভেজ হোসেন নোওসাদ : বিশেষ প্রতিনিধি

রামু উপজেলার অন্তর্গত খুনিয়া পালং ইউনিয়নের ২নং ওয়ার্ডের তুলাবাগান। তুলাবাগান পুলিশ ফাড়ি পাড়ায় নেই কোনো কালবাট বা ব্রিজ। অথচ ঐ গ্রামে রয়েছে ৫০ টি পরিবার।তারা জানায় বর্ষাকালে ছোট্ট একটি কালভার্টের অভাবে একদম অব্যাবহার যোগ্য হয়ে যায় জন চলাচলের রাস্তাটি। খুনিয়া পালং ইউনিয়নের প্রজন্মলীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর জানায় প্রায় ৫ বছর ধরে তারা অনেক কষ্ট করে চলাফেরা করতেছে। তিনি বলেন তার উদ্যাগে ২,৩ বার সাঁকোটি টিক করলেও পাশ্ববর্তী কেউ সাহায্যের হাত বাড়িয়ে দেয়নি। উক্ত সমস্যা নিয়ে তিনি মেম্বরদের সাথে আলোচনা করলে মেম্বার বলেন সেনারা এই যায়গা নিয়ে যাবে বলে কোনো পদক্ষেপ নিচ্ছেন না। তিনি অত্যন্ত দুঃখের সাথে জানায় কিছু অসাধু মানুষ বেপরোয়াভাবে গাড়ি পারাপার করে সাঁকোটি ভেঙ্গে দেয়। এলাকার জাফর আলম মুন্সির পরিবার ও সোলতান আহমেদ এবং আবছার মিয়ার পরিবার জানায় এমতাবস্থায় চেয়ারম্যান ও মেম্বারের সাহায্য ছাড়া রাস্তা দিয়ে বর্ষাকালে চলাচল করা বন্ধ হয়ে যাবে। এলাকাবাসীর দাবি ৬’১০ ফুটের তাদের একটা ব্রিজ। এই কাজে মেম্বার চেয়ারম্যানরা এগিয়ে এলে এলাকাবাসী ও আর্থিকভাবে সহযোগিতা করবেন বলে জানায়।

প্রজন্মলীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর বলেন বর্ষাকালে তাদের চলাচল থেকে শুরু করে বাচ্চাদের স্কুল যাওয়া পর্যন্ত অনিশ্চিত হয়ে যাই। এলাকাবাসি এই সমস্যা থেকে দ্রুত পরিত্রাণ পেতে চেয়ারম্যানের দৃষ্টি আকর্ষণ করেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।