মূল খবরে যান

শিরোনাম
● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল

রামুর ঐতিহ্যবাহী নৌকা বাইচ উদ্বোধন করলেন এমপি কমল

শেয়ার করুন

কক্সবাজারের রামুতে ঐতিহ্যবাহি নৌকা বাইচ প্রতিযোগিতা উদ্বোধন করেছেন কক্সবাজার-৩ (সদর-রামু) আসনের সংসদ সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল। বৃহষ্পতিবার (৩ অক্টোবর) দুপুরে রামু বাজারের পূর্বপাশ্বে বাঁকখালী নদীর চেরাংঘাটা পয়েন্টে প্রতিযোগিতার শুভ উদ্বোধন অনুষ্ঠানে এমপি সাইমুম সরওয়ার কমল বলেছেন, নৌকা বাইচ রামুর প্রাচীন ক্রীড়া উৎসব। নৌকা বাইচ রামুর ক্রীড়া পাগল মানুষের প্রাণের খেলা। তাই অন্যান্য ক্রীড়ার মত নৌকা বাইচ ধারাবাহিকভাবে আয়োজনে তিনি সার্বিক সহযোগিতা করে যাবেন।

উপস্থিত ছিলেন, রামু কেন্দ্রীয় নৌকা বাইচ প্রতিযোগিতা পরিচালনা পরিষদের সভাপতি ও ফতেখাঁরকুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফরিদুল আলমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, রামু উপজেলা নির্বাহী অফিসার প্রণয় চাকমা, রামু উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা যুবলীগ সভাপতি রিয়াজ উল আলম, রামু থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. আবুল খায়ের, ওসি (তদন্ত) মিজানুর রহমান।

এছাড়াও চাকমারকুল ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম সিকদার, রাজারকুল ইউপি চেয়ারম্যান মুফিজুর রহমান, ঈদগড় ইউপি চেয়ারম্যান ফিরোজ আহমদ ভূট্টো, জোয়ারিয়ানালা ইউপি চেয়ারম্যান কামাল শামসুদ্দিন আহমেদ প্রিন্স, দক্ষিণ মিঠাছড়ি ইউপি চেয়ারম্যান ইউনুচ ভূট্টো, জেলা পরিষদ সদস্য নুরুল হক কোম্পানী, ক্রীড়া সংগঠনক গিয়াস উদ্দিন প্রমূখ উপস্থিত ছিলেন।

রামু কেন্দ্রীয় নৌকা বাইচ প্রতিযোগিতা পরিচালনা পরিষদের সভাপতি ও ফতেখাঁরকুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফরিদুল আলম জানান, উদ্বোধনী দিনে ৫০ পাড়ি খেলা অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতায় কক্সবাজার সদর, চকরিয়া ও রামু উপজেলার মোট ২৬টি নৌকা অংশ নিচ্ছে। আগামী ১০ অক্টোবর প্রতিযোগিতার ২য় দিনের খেলা অনুষ্ঠিত হবে।

শেয়ার করুন