২৪ আগস্ট, ২০২৬ | ৯ ভাদ্র, ১৪৩৩ | ১০ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম   ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন

রামুর ঐতিহাসিক ইসলামী মহা সম্মেলন ৩০ ও ৩১ মার্চ


রামুর উপজেলার চাকমারকুলস্থ কলঘর বাজারের ২দিন ব্যাপী ঐতিহাসিক ইসলামী মহা সম্মেলন আগামী ৩০ ও ৩১ মার্চ অনুষ্ঠিত হবে। কলঘর বাজার ময়দানে অনুষ্ঠিতব্য মাহফিল প্রতিদিন বেলা ২টা থেকে শুরু হয়ে চলবে মধ্যরাত পর্যন্ত।
ইসলামী ঐক্য পরিষদ’র আয়োজনে ২৯ তম এ মাহফিলে আমন্ত্রিত ওয়ালাাময়ে কেরাম হলেন, জামেয়া ইসলামিয়া জিরি পটিয়া প্রধান পরিচালক আল্লামা শাহ মোহাম্মদ তৈয়ব, সিরাজগঞ্জের প্রখ্যাত বক্তা আল্লামা আবদুল বাসেত খাঁন সিরাজী, বেফাকের নির্বাহী সদস্য ও আল্লামা আহমদ শফী’র খলিফা আল্লামা মুফতি ওমর ফারুক সন্দিপী, চট্টগ্রাস্থ ওমরগণি এম.ই.এস কলেজের অধ্যাপক আল্লামা ড. আ.ফ.ম খালেদ হোসেন, রামুর জোয়ারিয়ানালা এমদাদুল উলুম মাদ্রাসার মুহাদ্দিস আল্লামা হাফেজ আবদুল হক, পটিয়া জামেয়া ইসলামিয়ার সিনিয়র শিক্ষক আল্লামা ওবাইদুল্লাহ হামযা, কক্সবাজারস্থ ইমাম মুসলিম (রহ.) ইসলামিক সেন্টারের মুহাদ্দিস আল্লামা হাফেজ আবদুর রহিম রাহী ও রামু চাকমারকুল দারুল উলুম মাদ্রাসার শিক্ষক আল্লামা মোঃ হারুন জদীদ।
উক্ত দ্বীনি মাহফিলে এসে দুনিয়া ও আখিরাতের নেকী হাছিলের আমন্ত্রণ জানিয়েছেন ইসলামী ঐক্য পরিষদের সভাপতি মাওলানা হুমায়ুন কবীর ও সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা দেলোয়ার হোছাইন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।