২৭ ফেব্রুয়ারি, ২০২৬ | ১৪ ফাল্গুন, ১৪৩২ | ৯ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি   ●  দৈনিক নিরপেক্ষের স্টাফ রিপোর্টার হলেন তারেক আজিজ

রামুতে ১০ হাজার ইয়াবাসহ আটক ৩

কামাল শিশির, রামু

রামু বাইপাস সিটি পার্কের সামনে থেকে ১০ হাজার ইয়াবাসহ তিনজনকে আটক করেছে র‌্যাপিড এ্যাকশান ব্যাটালিয়ান (র‌্যাব-১৫)।

তারা হলেন- রামু রাজারকুলের মোহাম্মদ নবীর ছেলে মঞ্জুর আলম (৩৮), উখিয়া পূর্ব-মরিচ্যার সোনা আলীর ছেলে আক্তার হোসেন (৩০) ও মরিচ্যা বড়বিলের মৃত চেহার আলীর ছেলে জাফর আলম (৬০)।

মঙ্গলবার (১০ নভেম্বর) রাত ৮টার দিকে তাদের আটক করা হয়েছে।

র‌্যাবের দাবি, তিন জনের দেহ তল্লাশি করে তাদের সাথে থাকা পলিথিনের ব্যাগ থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ৫০ লক্ষ টাকা।

বুধবার (১১ নভেম্বর) বেলা ১টায় ইয়াবা উদ্ধার ও মাদক কারবারি আটকের বিষয় নিশ্চিত করেন র‌্যাব-১৫ এর সহকারী পরিচালক এএসপি আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী।

এ সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আটককৃতদের রামু থানায় হস্তান্তর করা হয়েছে জানান এই র‌্যাব কর্মকর্তা।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।