৪ মার্চ, ২০২৬ | ১৯ ফাল্গুন, ১৪৩২ | ১৪ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি

রামুতে সড়ক দূর্ঘটনায় স্কুল ছাত্রের মৃত্যু

index
রামু উপজেলা রশিদনগরে সড়ক দূর্ঘটনায় স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার (১ এপ্রিল) সকাল আটটায় রামু উপজেলার রশিদনগর ইউনিয়নের পানিরছড়া জেটিরাস্তা এলাকায় এ দূর্ঘটনা ঘটে। এতে নিহত আতিকুর রহমান শাকিল (১৫) জোয়ারিয়ানালা এইচএম সাঁিচ উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র এবং রামুর রশিদনগর ইউনিয়নের উল্টাখালী ফকিরামুরা এলাকার মৃত জামাল উদ্দিনের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রাস্তা পারাপারের সময় কক্সবাজারমুখি একটি মিনিট্রাক (পিকআপ) আতিকুর রহমানকে চাপা দেয়। মূমুর্ষ অবস্থায় উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে জানান। এদিকে এ ঘটনার পর বিক্ষুব্দ জনতা সড়ক অবরোধ করে প্রতিবাদ জানায়।
সড়ক দূর্ঘটনায় মেধাবি শিক্ষার্থী আতিকুরে রহমান শাকিলের মৃত্যুর পর পানিরছড়া এসএইচডি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থীরা চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পাশে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।