৫ মার্চ, ২০২৬ | ২০ ফাল্গুন, ১৪৩২ | ১৫ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি

রামুতে সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যু

Road Accident 3
রামুতে সড়ক দূর্ঘটনায় শিশুর মৃত্যু হয়েছে। নিহত জায়রিন বিনতে হাসান (৬) রামু উপজেলার রশিদনগর ইউনিয়নের পানিরছড়া এলাকার মোহাম্মদ হাসানের ছেলে।

বৃহষ্পতিবার (১৭ নভেম্বর) দুপুরে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের রামু উপজেলার রশিদনগর ইউনিয়নের পানিরছড়া জেটিরাস্তা এলাকায় এ দূর্ঘটনা ঘটে।

রশিদনগর এসএইচডি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক এনামুল হক জানান, একটি দ্রুতগামি মাইক্রোবাস পানিরছড়া স্টেশনমুখি ইজিবাইক (টমটম) গাড়িকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে যাত্রীবাহি ইজিবাইকটি নিয়ন্ত্রন হারিয়ে সড়কের পাশে ছিটকে পড়ে। এসময় ইজিবাইকের ধাক্কায় গুরুতর আহত হয় পথচারি শিশু জায়রিন বিনতে হাসান এবং ইজিবাইকের ৪/৫জন যাত্রী। স্থানীয়রা আহতদের উদ্ধার করে রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশু জায়রিন বিনতে হাসানকে মৃত বলে জানান।

এ দিকে এ ঘটনায় আহত টমটম চালককে মূমুর্ষূ অবস্থায় জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা অঅশঙ্কাজনক বলে জানা গেছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।