১ ফেব্রুয়ারি, ২০২৬ | ১৮ মাঘ, ১৪৩২ | ১২ শাবান, ১৪৪৭


শিরোনাম
  ●  দৈনিক নিরপেক্ষের স্টাফ রিপোর্টার হলেন তারেক আজিজ   ●  রোহিঙ্গা জনগোষ্ঠীর অধিকার ও স্বপ্ন বাস্তবায়নে জাতীয় অ্যাডভোকেসি সেশন অনুষ্ঠিত    ●  উখিয়া অনলাইন প্রেসক্লাবে ৮ নতুন সদস্য   ●  প্রত্যন্ত গ্রাম থেকে বিশ্ববিদ্যালয়ের পথে আসিফ ইমরানের অনুপ্রেরণার গল্প   ●  উখিয়ায় একই পরিবারের দুই ভাই হত্যার পর আরেক ভাইকে কুপিয়ে গুরুতর জখম   ●  উখিয়ায় বেকারি মালিককে ছু’রি’কা’ঘা’ত, আটক ১   ●  খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় সিবিআইউ ছাত্রদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে   ●  উখিয়া–নাইক্ষংছড়িতে আলোচিত মাদক ও জাল টাকা মামলার সংশ্লিষ্টদের প্রকাশ্য প্রচারণা নিয়ে প্রশ্ন   ●  আ.লীগের বদি’র ক্যাশিয়ার দশবছর পর ফিরলেন বিএনপিতে   ●  অসহায় শিশুদের জন্য শীতকালীন বস্ত্র উপহার দিল স্টুডেন্টস’ প্ল্যাটফর্ম

রামুতে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত

accident
রামু উপজেলার কলঘর বাজার এলাকায় সড়ক দুর্ঘটনায় মনির আহমদ সওদাগর (৫৫) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছে।
শুক্রবার কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের রামুর কলঘর বাজার এলাকায় মাহিন্দ্রা ও নসিমন ট্রলির সংঘর্ষে মাহিন্দ্র যাত্রী মনির আহমদ প্রাণ হারান। এ দুর্ঘটনায় আরো দুই জন আহত হয়েছেন। নিহত ব্যবসায়ী মনির আহমদ রামু উপজেলার ফতেখাঁরকুল ইউনিয়নের খন্দকার পাড়া গ্রামের মরহুম মোশারফ আলীর পুত্র ও কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের রামু বাইপাস এলাকার জিলানী হোটেলের মালিক। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
প্রতক্ষ্যদর্শী ও গ্রামবাসীরা জানায়, কক্সবাজার শহরের গোলদীঘি এলাকার মরকজ মসজিদে প্রতি বৃস্পতিবার রাতে অনুষ্ঠিত তাবলীগ জামায়াতের দ্বীনি দাওয়াতি নছিহত ও ইবাদতে অংশ নিতে যান ব্যবসায়ী মনির আহমদ সওদাগর। গতকাল শুক্রবার সকালে বাড়ি ফেরার সময় কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের রামু উপজেলার চাকমাররকুল ইউনিয়নের কলঘর বাজার এলাকায় সংগঠিত সড়ক দুর্ঘটনায় তিনি প্রাণ হারান। চার ছেলে, এক মেয়ের জনক ব্যবসায়ী মনির আহমদ সওদাগরের নামাজে জানাযা গতকাল শুক্রবার বিকাল সাড়ে ৫টায় খন্দকার পাড়া জামে মসজিদ মাঠে অনুষ্ঠিত হয়। এরপর স্থানীয় কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন করা হয়।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।