মূল খবরে যান

শিরোনাম
● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল

রামুতে সর্দি কাশি জ্বরে মহিলা মৃত্যুর খবর সঠিক নয় : ডা. নোবেল বড়ুয়া

শেয়ার করুন

মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী : রামু উপজেলার তেচ্ছিপুল এলাকায় সর্দি, কাশি ও জ্বরে একজন মহিলার মৃত্যু হয়েছে বলে যে খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে এসেছে, তা সঠিক নয়। মূলত রামু উপজেলার ফতেখাঁরকুল ইউনিয়নের মুসলিম পাড়ায় রোকসানা আক্তার (৫০) নামক যে মহিলাটি বুধবার ৮ মার্চ মারা গেছে, তিনি দীর্ঘদিন থেকে একজন রক্তরোগী ছিলেন। তার শরীরে করোনা ভাইরাস আক্রান্তের কোন উপসর্গ ছিলোনা। রামু উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নোবেল কুমার বড়ুয়া এ তথ্য জানিয়েছেন।

তিনি আরো জানান, করোনা ভাইরাস উপসর্গ নিয়ে একজন মহিলার মৃত্যুর খবরে তা নিশ্চিত হতে রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডা. এফাজুল হকের নেতৃত্বে সরেজমিনে দেখতে একটি বিশেষজ্ঞ টিম সহ মৃত মহিলার বাড়িতে পাঠানো হয়েছিল।

তিনি আরো জানান, রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হতে মেডিকেল টিম ঘটনাস্থলে গিয়ে রোগীর বিস্তারিত তথ্য সংগ্রহ করে। মৃত মহিলার পিতা,
পরিবারের সদস্য এবং প্রতিবেশীরা উক্ত টিমকে নিশ্চিত করেন যে-মৃত মহিলা রোগী রক্তরোগে ভুগছিলেন দীর্ঘদিন। তাকে নিয়মিত রক্ত দেয়া লাগতো। মৃত্যুর পূর্বে রোগীর কোন সর্দি, কাশি, গলাব্যাথা, শ্বাসকষ্ট ছিলোনা। রোগী বিদেশফেরত কারো সংস্পর্শে ছিলোনা। মৃত্যুর পূর্বে রোগীর বামহাত ফুলে যায়। আর কোন লক্ষণ পাওয়া যায়নি। রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিম এটাকে করোনা ভাইরাস সাসপেক্টেড কেস মনে করেন নি।

রামু উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নোবেল কুমার বড়ুয়া করোনা ভাইরাস জনিত চলমান এ সংকটে, স্পর্শকাতর সময়ে কোন তথ্য নিশ্চিত না হয়ে প্রচার না করার জন্য সকলের প্রতি অনুরোধ জানান।

শেয়ার করুন