মূল খবরে যান

শিরোনাম
● জেল থেকে ফিরেই ফের দখলের অভিযোগ, এবার প্রবাসীর দুই দোকানে দুলালের থাবা!● ফেসবুকে প্রকাশিত স্ট্যাটাস প্রসঙ্গে খরুলিয়ার নুরুল হকের প্রতিবাদ● উখিয়ায় দশম শ্রেণির শিক্ষার্থীর অস্বাভাবিক মৃত্যু, ময়নাতদন্তের জন্য মরদেহ কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ● ঈদগাঁতে মালিকের সাড়ে ৭ কোটি টাকা হাতিয়ে নিল ম্যানেজার● সাংবাদিক এ এইচ সেলিম উল্লাহর মা আর নেই● রামুতে অবৈধভাবে বালু উত্তোলন, যৌথ অভিযানে ড্রেজার মেশিন ও পাইপ জব্দ● কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ● উখিয়ায় ৯ জীবিত বকসহ শিকারি আটক● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা

রামুতে রেডজোন ঘোষণা আসতেছে সম্ভাব্য রবিবার থেকে

শেয়ার করুন

কফিল উদ্দিন, রামু::

২৮ জুন রোববার থেকে চৌমুহনী স্টেশনসহ আশেপাশের এলাকা করোনা সংক্রমণ রোধে রেডজোনের আওতায় আসতেছে! শীঘ্রই আনুষ্ঠানিকভাবে এই রেডজোন ঘোষনা করা হবে বলে রামু উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।
তারা আরো জানান রামুতে করোনা সংক্রমণ রোধে উপজেলা প্রশাসনের আয়োজিত জরুরী সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাংসদ সাইমুম সরওয়ার কমল এমপি।
সভাপতিত্ব করেন রামু উপজেলা নির্বাহী অফিসার প্রণয় চাকমা।

জানা গেছে, রামুতে করোনার সংক্রমণ সবচেয়ে বেশি সদর ইউনিয়ন ফতেখাঁরকুলে। সদর ইউনিয়নে উপজেলা চেয়ারম্যান সোহেল সরওয়ার কাজল পুরো পরিবারসহ করোনায় আক্রান্ত, উপজেলা সহকারী কমিশনার (ভুমি), মো. সরওয়ার উদ্দিন ও তার স্ত্রী, উপজেলা সহকারী জনস্বাস্থ্য প্রকৌশলী ক্যছাই মং চাক ও তার স্ত্রী । এছাড়াও ফতেখাঁরকুল ইউনিয়নে করোনায় সংক্রমিত হয়েছেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুল মোতালেব, কক্সবাজার বেতারের সংগীত প্রযোজক বশিরুল ইসলাম, রামু প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সুনীল বড়ুয়া সহ ৪৫ জনসহ রামু উপজেলায় দুইশতাধিক কোভিট-১৯ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

উক্ত আলোচনা সভায় রামু থানার ভারপ্রাপ্ত কর্মকতা মো.আবুল খায়ের, স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. নোবেল কুমার বড়ুয়া, উপজেলার বিভিন্ন স্থরের কর্মকতাবৃন্দ, জনপ্রতিনিধিবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ, পরিবহন মালিক- শ্রমিক সমিতির নেতৃবৃন্দ, ধর্মীয় নেতৃবৃন্দ, সাংবাদিকসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

৫ দিন পর কেন রেডজোন করে লকডাউন ঘোষণা জানতে চাইলে সভায় বক্তারা বলেন,,
কার্যকরের প্রস্তুতি চলছে,দায়িত্ব প্রাপ্ত কর্মীদের তালিকা প্রস্তুত,লকডাউন চলাকালীন অসহায় গরীব সাধারণ জনগণের জন্য ত্রান মজুদ কর্যক্রম চলছে।কর্মীদের সেফটি পোষাক,সমস্ত কিছু বিবেচনা করার জন্য এই বিলম্ব। কঠোর ভাবে লকডাউন ও রেড জোন কার্যকর করা হবে বলেও জানান বক্তারা।

শেয়ার করুন