৫ মার্চ, ২০২৬ | ২০ ফাল্গুন, ১৪৩২ | ১৫ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি

রামুতে বড় অগ্নিকান্ড থেকে রক্ষা পেলো ২০পরিবার


রামু উপজেলায় অল্পের জন্য বড় ধরনের অগ্নিকান্ড থেকে রক্ষা পেলো ২০ পরিবার। শনিবার (২৫ ফেব্রুয়ারি) দুপুর দেড় টার দিকে রামু উপজেলার ফতেখাঁরকুল ইউনিয়নের পূর্ব মেরংলোয়া এলাকার সেনা সদস্য মামুনুরের বাড়িতে ঘটনাটি ঘটে।
বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্র পাত হয়ে আগুন ধাও ধাও করে বাড়ির চারিদিকে ছড়িয়ে পড়তে থাকে। এসময় এলাকার লোকজন ও পাড়া প্রতিবেশীরা এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মেরংলোয়া এলাকার মাস্টার ছাবের আহাম্মদের ছেলে সেনা সদস্য মামুনুরের বাড়ির আশপাশে ঘন বসতিপূর্ণ অন্তত ২০টি বাড়ি রয়েছে। মানুনুরের বাড়িতে আগুন ধরার খবর জানতে পেরে লোকজন এগিয়ে এসে ফায়ার সার্ভিসের লোকজন পৌঁছার আগেই আগুন নিয়ন্ত্রনে আনা হয়।
সেনা সদস্য মামুনুর জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। এসময় তার বাড়ির একটি অংশ ও বিভিন্ন আসবাবপত্রসহ পুড়ে যায়। এতে অন্তত তার ২ লক্ষ টাকার মত ক্ষয়ক্ষতি হয়েছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।