৫ মার্চ, ২০২৬ | ২০ ফাল্গুন, ১৪৩২ | ১৫ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি

রামুতে ব্রাকের উদ্যোগে শিশুর পুষ্টি সমৃদ্ধ খাবার পুষ্টিকণা বিষয়ক ক্যাম্পেইন অনুষ্ঠিত

received_1818905371701029
কক্সবাজারের রামুর মৈত্রী বিহার সংলগ্ন মাঠে ২ নভেম্বর বুধবার ব্রাকের উদ্যোগে শিশুর পুষ্টি সমৃদ্ধ পারিবারিক খাবার বিষয়ক ক্যাম্পেইন, পুষ্টিকণার প্রচারনা ও মা সমাবেশ অনুষ্ঠিত হয়। রামু উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. আবদুল মন্নান এর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন রামুর নবাগত উপজেলা নির্বাহী অফিসার মোহাং শাজাহান আলী। তিনি বলেন ‘পুষ্টি সম্পর্কে সচেতনতা, পুষ্টিশিক্ষা এবং শিশুদের সুস্থভাবে বেড়ে ওঠতে সহায়তা করতে মা-বাবা’র সচেতনতার প্রয়োজনীয়তা অপরিসীম’।
সমাবেশে বক্তব্য রাখেন রামু প্রেস ক্লাবের সাবেক সভাপতি দর্পণ বড়–য়া, ব্রাক পুষ্টির জেলা ব্যবস্থাপক মো জাহাঙ্গীর হোসেন, ব্রাক প্রতিনিধি যথাক্রমে অজিত নন্দী, মো. ইয়াসিন মিঞা, আবদুল্লাহ আল মামুন, মোহাং জাহাঙ্গীর, সাংবাদিক সোয়েব সাঈদ প্রমুখ। সভাশেষে ঢাকার নাট্য সংগঠন পালাকার পরিবেশিত ‘পুষ্টি নিয়ে মিষ্টি কথা’ নাটিকাটি মঞ্চস্থ করা হয়।সমাবেশে জানানো হয় পুষ্টিকণা শিশুদের রক্ত স্বল্পতা, ক্ষুধামন্দা ইত্যাদি দূর করে এবং খাবারে রুচি বৃদ্ধি করে। ৬ মাস থেকে ৫ বছর বয়স পর্যন্ত শিশুদের স্বাভাবিক খাবারের সাথে এক প্যাকেট পুষ্টিকণা মিশে প্রতিদিন একবার করে একটানা ৬০ দিন খাওয়ানোর পর ৪ মাস বিরতি দিয়ে আবার ৬০ দিন শিশুকে খাওয়াতে হয়। এতে শিশুদের মেধা ও শারীরিক গঠন বৃদ্ধি পাবে। পুষ্টিকণা হচ্ছে ১০ টি ভিটামিন ও ৫ টি মিনারেল সমৃদ্ধ শিশুখাদ্য।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।