২৫ আগস্ট, ২০২৬ | ১০ ভাদ্র, ১৪৩৩ | ১১ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম   ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন

রামুতে বেওয়ারিশ লাশ দাফন

কক্সবাজার প্রতিনিধি:
কক্সবাজারের রামুতে অজ্ঞাতনামা এক পুরুষের লাশ বেওয়ারিশ হিসেবে দাফন করা হয়েছে। ময়না তদন্তের শেষে কক্সবাজার পৌরসভার সহযোগিতায় অজ্ঞাত লাশটি দাফন করা হয় বলে জানিয়েছেন রামু ক্রসিং হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) জয়নাল আবেদীন। এই বিষয়ে রামু থানার মামলা নং-৬১, তাং -৩০/৩/২২ইং,ধারা- ২০১৮সনের সড়ক পরিবহন আইনের ৯৮/১০৫ রুজু হয়।
পুলিশ কর্মকর্তা আরও জানান, গত ২৯ মার্চ রাত সাড়ে ৯টার দিকে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের পূর্ব মেরংলোয়া গ্রামস্থ পুরাতন বাইপাস ব্রিজের পাশে রাস্তার উপর থেকে অজ্ঞাতনামা ৪৫ বছর বয়সি মুসলিম ধর্মাবলম্বী এক পুরুষের লাশ উদ্ধার করে পুলিশ। ধারণা করা হচ্ছে, অজ্ঞাতনামা গাড়ি তাকে ধাক্কা দিয়ে ফেলে চলে যায়। রক্তাক্ত অবস্থায় পুলিশ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়, কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করে। শত চেষ্ট করেও তার পরিচয় না পেয়ে পুলিশ  কক্সবাজার পৌরসভার সহযোগিতায় লাশটি দাফন করা হয়।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।