২২ ফেব্রুয়ারি, ২০২৬ | ৯ ফাল্গুন, ১৪৩২ | ৪ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি   ●  দৈনিক নিরপেক্ষের স্টাফ রিপোর্টার হলেন তারেক আজিজ   ●  রোহিঙ্গা জনগোষ্ঠীর অধিকার ও স্বপ্ন বাস্তবায়নে জাতীয় অ্যাডভোকেসি সেশন অনুষ্ঠিত    ●  উখিয়া অনলাইন প্রেসক্লাবে ৮ নতুন সদস্য

রামুতে বৃহত্তর লম্বরীপাড়া নাগরিক অধিকার সংরক্ষণ পরিষদের আত্মপ্রকাশ; দিদারুল আলম সভাপতি, হাফেজ আবুল মঞ্জুর সাধারণ সম্পাদক

প্রেস বিজ্ঞপ্তি;
নির্মাণাধীন রেলওয়ে সড়কের কারণে অচল হয়ে পড়া “আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল সড়ক” সচল করার স্বার্থে আন্ডারপাস নির্মাণের দাবি আদায়সহ ন্যায্য অধিকার সুরক্ষার দৃঢ় প্রত্যয়ে ঐক্যবদ্ধ প্লাটফরম গড়ে তুলেছেন রামু উপফতেখাঁরকুল ইউনিয়নের বৃহত্তর লম্বরীপাড়ার সর্বস্তরের জনসাধারণ। ২৭ মে ( জুমাবার) বাদ এশা লম্বরীপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে এলাকাবাসীর স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহনে অনুষ্ঠিত এক সভায় সর্বসম্মতিক্রমে গড়ে তোলা হয় বৃহত্তর লম্বরীপাড়া নাগরিক অধিকার সংরক্ষণ পরিষদ।
সমাজসেবক হাজী নুরুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় প্রবীণ শিক্ষক মাষ্টার হাকিম মিয়ার পরিচালনায় মুহাম্মদ দিদারুল আলমকে সভাপতি ও হাফেজ মুহাম্মদ আবুল মঞ্জুরকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে নতুন এ সামাজিক সংগঠনের কার্যকরী পরিষদ গঠন করা হয়। এতে দায়িত্বপ্রাপ্ত অন্যান্যরা হলেন, সহ-সভাপতি মুহাম্মদ আলাউদ্দিন, ফরিদুল আলম, যুগ্ম-সম্পাদক মুহাম্মদ সেলিম উল্লাহ, সাংগঠনিক সম্পাদক মামুনর রশিদ, সহ-সাংগঠনিক সম্পাদক নুরুল আবছার ( বাহাদুর), অর্থ সম্পাদক
শাহজাহান কোম্পানী, সহ-অর্থ সম্পাদক রাশেদুল হক আনছারী, দফতর সম্পাদক জিয়াউল হক,  প্রচার সম্পাদক হারুনুর রশিদ, সহ-প্রচার সম্পাদক শফিউল আলম, কার্যকরী সদস্য মুজিবুর রহমান, নজরুল ইসলাম, ওসমান গণি, রাশেদুল আলম, আকতার কামাল কোম্পানী, মুজিবুল হক, আব্দুল আজিজ, মোহাম্মদ আলম,  মোহাম্মদ হাসান, মাসুদ পারভেজ রামিন, নবী হোসাইন ( এ কে খান),  নাবিদুল হাসান রুবেল,  ইমরানুল হক রিদওয়ান, শওকত হোসেন লিমন।
এছাড়াও  প্রতিনিধিত্বশীল ব্যক্তিবর্গ ও এলাকার মুরুব্বীদের সমন্বয়ে শিঘ্রই সংগঠনের উপদেষ্টা পরিষদ গঠিত হবে। সেই সাথে প্রয়োজনে আরও সদস্য যুক্ত করে কার্যকরী ও সাধারণ পরিষদকে সমৃদ্ধ করা হবে।
হাফেজ মুহাম্মদ আবুল মঞ্জুরের সঞ্চালনায় অনুষ্ঠিত ওই সভায় এলাকার মুরুব্বীদের মধ্যে উপস্থিত ছিলেন, মাওলানা শামসুল আলম,  নুরুল আমিন, ছফর মিয়া, মুহাম্মদ হানিফ,  হাজী ইলিয়াছ প্রমুখ।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।