১৬ ফেব্রুয়ারি, ২০২৬ | ৩ ফাল্গুন, ১৪৩২ | ২৭ শাবান, ১৪৪৭


শিরোনাম
  ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি   ●  দৈনিক নিরপেক্ষের স্টাফ রিপোর্টার হলেন তারেক আজিজ   ●  রোহিঙ্গা জনগোষ্ঠীর অধিকার ও স্বপ্ন বাস্তবায়নে জাতীয় অ্যাডভোকেসি সেশন অনুষ্ঠিত    ●  উখিয়া অনলাইন প্রেসক্লাবে ৮ নতুন সদস্য   ●  প্রত্যন্ত গ্রাম থেকে বিশ্ববিদ্যালয়ের পথে আসিফ ইমরানের অনুপ্রেরণার গল্প

রামুতে বনবিভাগের অভিযানে পানির পাম্প জব্দ

কক্সবাজার দক্ষিণ বন বিভাগের রামুর লম্বাঘোনা ও তুলাবাগান বিটের আদর্শ গ্রাম এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়েছে পানেরছড়া রেঞ্জ। শুক্রবার রাত সাড়ে ৯ টার দিকে এই অভিযান পরিচালনা করা হয়েছে।শনিবার সন্ধ্যায় পানেরছড়া রেঞ্জ কর্মকর্তা রতন লাল মহত অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, পানেরছড়া রেঞ্জেরলম্বাঘোনা ও তুলাবাগান বিটের আদর্শ গ্রাম এলাকায়  অবৈধভাবে বালু উত্তোলনের জন্য পানির পাম্প ব্যবহারের খবর পেয়ে অভিযান চালায়। ওই সময় অভিযানের টের পেয়ে বালু  কারবারিরা পালিয়ে যায়। ওই সময় ঘটনাস্থল থেকে পেডরোলো দুই হর্সপাওয়ার সম্মিলিত একটি ওয়াটার পাম্প ,প্রায় ১০০ ফুট লম্বা কালো পানির পাইপ,১২ ফুট লম্বা সবুজ রঙের নলি পাইপ এবং প্রায় ২০ ফুট লম্বা সাদা পাইপ জব্দ করা হয়। এই সব মালামাল পানের ছড়া রেঞ্জ এ হেফাজতে নিয়ে আসা হয়।
পানেরছড়া রেঞ্জ কর্মকর্তা রতন লাল মহত আরও জানান, অপরাধীদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। তাছাড়া অবৈধ বালু উত্তোলনকারীদের কোন ছাড় দেয়া হবে না এবং এ অভিযান অব্যাহত থাকবে। এই অভিযানে পানেরছড়া বিটের বিট কর্মকর্তা মো. জলিলুর রহমানসহ অনেকেই নেতৃত্ব দেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।