১২ এপ্রিল, ২০২৬ | ২৯ চৈত্র, ১৪৩২ | ২৩ শাওয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  বার কাউন্সিলে উত্তীর্ণ সিবিআইইউ শিক্ষার্থীদের সংবর্ধনা   ●  এআই বিষয়ে কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে সেমিনার   ●  প্রতারণা-জালিয়াতিই যেন বেলায়তের নীতি!   ●  উখিয়ায় প্রত্যন্ত এলাকার দেড় শতাধিক পরিবার পেল কৃষি উপকরণ   ●  পাতাবাড়ি স্কুল প্রাক্তনদের পুনর্মিলনী ২৮ মার্চ   ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন

রামুতে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীর সমাবেশে বক্তারা বঙ্গবন্ধু ছিলেন বাঙালির আস্থা ও বিশ্বাসের ঠিকানা



প্রেস বিজ্ঞপ্তি –

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন বাঙালির আস্থা ও বিশ্বাসের একমাত্র ঠিকানা। যুদ্ধ বিধঃস্ত বাংলাদেশকে একটি উন্নত দেশে পরিণত করতে তিনি ১৯৭৪ সালেই তিনি সমুদ্রসীমার রূপরেখা দিয়ে গেছেন। কক্সবাজারকে পর্যটনকেন্দ্র করার ক্ষেত্রেও রেখেছেন অগ্রনী ভূমিকা।
রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়ন পরিষদ সংলগ্ন মাঠে ১৭ মার্চ (শুক্রবার) খুনিয়াপালং ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকীর সভায় বক্তারা এসব কথা বলেন।
খুনিয়াপালং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি চেয়ারম্যান আবদুল হক কোম্পানির সভাপতিত্বে সাধারণ সম্পাদক কামাল উদ্দিনের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি ছিলেন মুক্তিযুদ্ধের সাব সেক্টর কমান্ডার, প্রখ্যাত গবেষক মেজর (অব:) এ এস এম শামসুল আরেফিন। উক্ত সমাবেশে বক্তব্য রাখেন রামু উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামসুল আলম মন্ডল, জেলা আওয়ামী লীগের সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ মাহবুবুর রহমান, কক্সবাজার পৌর . লীগ সভাপতি মোঃ নজিবুল ইসলাম, সাধারণ সম্পাদক উজ্জ্বল কর, আওয়ামী লীগ নেতা গোলাম রব্বানী, সাংবাদিক জয়ন্ত আচার্য্য প্রমুখ।
এসময় বক্তারা আরো বলেন, বঙ্গবন্ধুর নির্দেশিত পথেই এগিয়ে যাচ্ছেন তার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর এ কারণেই আজ বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ রূপান্তরিত হয়েছে উন্নয়নশীল দেশে। এই সাফল্য নিয়েই আগামীতে পর্দাপন করবে স্মার্ট বাংলাদেশে। বঙ্গবন্ধুর দেখানো পথেই বাংলাদেশ হবে ‘স্মার্ট বাংলাদেশ।
বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীর সমাবেশস্থল সংলগ্ন খুনিয়াপালং ইউনিয়ন পরিষদ কার্যালয়ে কক্সবাজার পৌর আ.লীগের সভাপতি, সংসদীয় আসন -০৩ (কক্সবাজার সদর-রামু- ঈদগাঁ) এর মনোনয়ন প্রত্যাশী জননেতা নজিবুল ইসলামের তত্ত্বাবধানে খুনিয়াপালং ইউনিয়নের প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ঔষধ বিতরন কর্মসূচী পালন করা হয়।
মেডিকেল ক্যাম্পে আগত শতাধিক প্রান্তিক জনগোষ্ঠীর রোগীদের মাঝে চিকিৎসা সেবা প্রদান করেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডাঃ মোঃ মাহবুবুর রহমান, কক্সবাজার সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃ পুলক মন্ডল।

আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন, জেলা পুজা উদযাপন পরিষদ এর সাধারণ সম্পাদক বছর বেন্টু দাশ, জোয়ারিয়া নালা ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান যুবলীগ নেতা কামাল মোহাম্মদ শামসুদ্দিন প্রিন্স প্রমুখ।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।