মূল খবরে যান

শিরোনাম
● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল

রামুতে বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনূর্ধ্ব-১৭): ফাইনালে আজ ফতেখাঁরকুলের মুখোমুখি ঈদগড়

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক, রামু:

রামুতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে (অনুর্ধ্ব-১৭) ফাইনালে আজ সোমবার মুখোমুখি হচ্ছে ফতেখাঁরকুল বনাম ঈদগড় ইউনিয়ন ফুটবল দল।

গতকাল রবিবার (১৮ জুন) রামু বিকেএসপি আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র মাঠে অনুষ্ঠিত হয় এ টুর্ণামেন্টের দুটো সেমিফাইনাল খেলা। সকাল সাড়ে ১১টায়  অনুষ্ঠিত সেমি ফাইনালের প্রথম খেলায় ফতেখাঁরকুল ইউনিয়ন ফুটবল দল ১-০ গোলে গর্জনিয়া ইউনিয়ন ফুটবল দলকে এবং বিকাল সাড়ে ৪টায় অনুষ্ঠিত সেমিফাইনালের দ্বিতীয় খেলায় ঈদগড় ইউনিয়ন ফুটবল দল ১-০ গোলে দক্ষিণ ইউনিয়ন ফুটবল দলকে পরাজিত করেছে।
খেলা পরিচালনায় ওমর ফারুক মাসুম ও মো. আলী হোসেন রেফারি, মিল্টন দত্ত, কামরুল আহসান সোহেল, নেজাম উদ্দিন সহকারি রেফারির দায়িত্ব পালন করেন।
অনুর্ধ্ব-১৭ বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে সেমিফাইনাল খেলায় অতিথি ছিলেন, রামু বিকেএসপি আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রের উপ-পরিচালক আকিনূর জামান, ফতেখাঁরকুল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সিরাজুল ইসলাম ভূট্টো, ঈদগড় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফিরোজ আহমদ ভূট্টো, দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান খোদেস্তা বেগম রিনা, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সুবীর বড়ুয়া বুলু, সহ-সভাপতি কিশোর বড়ুয়া, কক্সবাজার সোনালী অতীত ফুটবল ক্লাবের সাধারণ সম্পাদক ছিদ্দিক আহমদ, রামু ব্রাদার্স ইউনিয়নের সভাপতি মো. নবু আলম, রামু এভারেস্ট টিচিং ইনস্টিটিউট অধ্যক্ষ রাজু বড়ুয়া, রামু উপজেলা ক্রীড়া সংস্থার যুগ্ম-সম্পাদক গিয়াস উদ্দীন, কোষাধ্যক্ষ সুকুমার বড়ুয়া বুলু, রামু সোনালী অতীত ফুটবল ক্লাবের সাধারণ সম্পাদক খালেদ শহীদ, সাবেক আহ্বায়ক তরুপ বড়ুয়া, রামু ফুটবল ট্রেনিং সেন্টার পরিচালক সুপন বড়ুয়া শিপন প্রমুখ।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সহযোগিতায়, উপজেলা প্রশাসনের আয়োজনে রামু বিকেএসপি আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র মাঠে উপজেলা পর্যায়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনুর্ধ্ব-১৭) ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনুর্ধ্ব-১৭) অনুষ্ঠিত হচ্ছে। পাঁচ দিনব্যাপী এ টুর্ণামেন্ট পরিচালনা করছে, রামু উপজেলা ক্রীড়া সংস্থা।

শেয়ার করুন