৫ মার্চ, ২০২৬ | ২০ ফাল্গুন, ১৪৩২ | ১৫ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি

রামুতে ফতেখাঁরকুল ইউপি’র উদ্যোগে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান

 


রামু উপজেলায় ফতেখাঁরকুল (সদর) ইউনিয়ন পরিষদের উদ্যোগে হতদরিদ্রদের কর্মসংস্থান প্রকল্পের (ইজিপিপি) আওতায় পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। শনিবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে উপজেলার প্রধান ষ্টেশন ফতেখাঁরকুলের চৌমুহনীতে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।
হতদরিদ্রদের কর্মসৃজন প্রকল্প উদ্বোধন করেন রামু উপজেলা পরিষদের চেয়ারম্যান রিয়াজ উল আলম। এসময় তিনি বলেন, এখন কোন মানুষ খাবারের অভাবে কষ্ট পায় না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে দারিদ্রমুক্ত দেশ হিসেবে গড়ে তুলেছে। বিশ্বের সাথে তাল মিলিয়ে দেশ এগিয়ে যাচ্ছে। ডিজিটাল বাংলাদেশ এখন স্বপ্নের নয়। সবার হাতে হাতে মোবাইল পৌঁছে গেছে। পিছিয়ে পড়া অঞ্চলগুলোতেও বিদ্যুৎ সেবা পৌঁছে দেওয়া হচ্ছে।
এ সময় উপস্থিত ছিলেন ফতেখাঁরকুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফরিদুল আলম, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক নীতিশ বড়ুয়া, ফতেখাঁরকুল ইউপি সদস্য আবুল বশর, নুর আহাম্মদ, সন্তোষ বড়ুয়া, কামাল উদ্দিন, মোর্শেদুল আলম, লিটন বড়ুয়া, রুকন উদ্দিন, যুবলীগ নেতা নবীউল হক আরকান, চৌমুহনী বণিক সমিতির সহ সভাপতি রুহুল আমিন রকি, রেফারি ওমর ফারুক মাসুম, ফতেখাঁরকুল ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা গিয়াস উদ্দিন টিটু, যুবলীগ নেতা আনু মিয়া প্রমূখ।
প্রসঙ্গত; ৪০দিন ব্যাপী এ কর্মসূচিতে প্রথম পর্যায়ে ১৩৬ জন হতদরিদ্র লোক অংশ নেন। পর্যায়ক্রমে এ কর্মসূচি কয়েকটি ধাপে চলবে বলে জানিয়েছেন ফতেখাঁরকুল ইউপি সচিব নিরোদ বরণ পাল।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।