৬ মে, ২০২৬ | ২৩ বৈশাখ, ১৪৩৩ | ১৮ জিলকদ, ১৪৪৭


শিরোনাম
  ●  কক্সবাজার জেলা বিএনপির সদস্য সিরাজুল হক ডালিম’র ৮ম মৃত্যুবার্ষিকী আজ   ●  বীর মুক্তিযোদ্ধা এম. আবদুল হাই এর ১২তম মৃত্যুবার্ষিকী আজ   ●  গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও জলবায়ু বিষয়ক আলোচনা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত   ●  ঘুমধুমে অবৈধ পাহাড় কাটা: ডাম্প ট্রাকে মাটি যাচ্ছে বদির ক্যাশিয়ার আঃলীগ নেতা খাইরুল আলম চৌধুরী’র ইটভাটায়   ●  সহকারী বন সংরক্ষক (এসিএফ) শাহিনুর ইসলামের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রসঙ্গে প্রতিবাদ   ●  ছাত্রদল নেতা হত্যা মামলার আসামি হলেন রামু থানার নবাগত ওসি আরমান   ●  ইউজিসি ও শিক্ষা মন্ত্রণালয়ের টিমের সঙ্গে সাউথ কোরিয়া গেলেন লায়ন মো. মুজিবুর রহমান   ●  কক্সবাজার সদর হাসপাতালে দায়িত্ব পেলেন উখিয়ার ডা. নুরুল আবছার শিমুল   ●  উখিয়ায় বসতভিটা দখলকে কেন্দ্র করে হামলা: নারী-পুরুষসহ আহত ৪, এলাকায় আতঙ্ক   ●  বার কাউন্সিলে উত্তীর্ণ সিবিআইইউ শিক্ষার্থীদের সংবর্ধনা

রামুতে প্রবাসীকে হত্যাকারী ঘাতক খুইল্ল্যা মিয়া আটক

কক্সবাজারের রামু মিঠাছড়িতে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে মোহাম্মদুল হক (৪৫) নামে এক প্রবাসীকে কুপিয়ে হত্যা মামলার এক নম্বরর আসামিকে আটক করেছে রামু থানা পুলিশ। আটককৃতের নাম সোলতান ওরফে খুইল্ল্যা মিয়াকে। আজ সোমবার (২০ জানুয়ারি) ভোররাতে টেকনাফের একটি গহীন পাহাড়ি জঙ্গলে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়েছে। তিনি সেখানে আত্মগোপনে ছিল। সোমবার দুপুর ২ টার দিকে সোলতানকে আদালতে পাঠান পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন রামু থানার ওসি আবুল খাইয়ের।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) রাত ৮ টার দিকে মিঠাছড়ি ইউনিয়নের পূর্ব পানের ছড়া ঝিরিরঘোনা এলাকায় মোহাম্মদুল হককে কুপিয়ে হত্যা করে প্রতিপক্ষ। এলোপাতাড়ি দায়ের কোপে মোহাম্মদুল হকের বাম পা বিচ্ছিন্ন হয়। তাছাড়া ডান পা, মাথা ও শরীরের বিভিন্ন অংশ ক্ষত-বিক্ষত হয়ে ঘটনাস্থলে প্রাণ হারান। তিনি একই এলাকার মৃত গোলাম হোসেনের ছেলে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।