২৩ ফেব্রুয়ারি, ২০২৬ | ১০ ফাল্গুন, ১৪৩২ | ৫ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি   ●  দৈনিক নিরপেক্ষের স্টাফ রিপোর্টার হলেন তারেক আজিজ   ●  রোহিঙ্গা জনগোষ্ঠীর অধিকার ও স্বপ্ন বাস্তবায়নে জাতীয় অ্যাডভোকেসি সেশন অনুষ্ঠিত    ●  উখিয়া অনলাইন প্রেসক্লাবে ৮ নতুন সদস্য

রামুতে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিপ্লব বড়ুয়ার শীতবস্ত্র বিতরণ

কক্সবাজার প্রতিনিধি:

কক্সবাজার রামুতে গরীব ও অসহায়  মানুষের মাঝে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ও বাংলাদেশ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। আজ বিকেলে রামুর হাজারীকুল, শ্রীকুল, পূর্ব মেরংলোয়া ও হাইটুপী গ্রামে ফ্রান্স-বাংলা প্রেস ক্লাবের সভাপতি সাংবাদিক দেবেশ বড়ুয়ার সহযোগিতায় শতাধিক মানুষের মাঝে এসব শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন বৌদ্ধ ধর্মীয় নেতা অমরবিন্দু বড়ুয়া অমল, রামু উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক তপন মল্লিক, সাংবাদিক অর্পন বড়ুয়া, কৃষকলীগের সাধারণ সম্পাদক আপন বড়ুয়া, ইউপি সদস্য মোঃ ইউনুছ ও ছাত্রলীগ নেতা জিৎময় বড়ুয়া প্রমূখ৷

বিতরণকালে নেতৃবৃন্দ বলেন, গ্রামগঞ্জে এখনও শীতে কষ্ট পাচ্ছেন অভাবগ্রস্থ ও অসহায় মানুষ। সেইসব মানুষের পাশে সমাজের বিত্তমানদের এগিয়ে আসতে হবে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।