১৭ এপ্রিল, ২০২৬ | ৪ বৈশাখ, ১৪৩৩ | ২৮ শাওয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় বসতভিটা দখলকে কেন্দ্র করে হামলা: নারী-পুরুষসহ আহত ৪, এলাকায় আতঙ্ক   ●  বার কাউন্সিলে উত্তীর্ণ সিবিআইইউ শিক্ষার্থীদের সংবর্ধনা   ●  এআই বিষয়ে কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে সেমিনার   ●  প্রতারণা-জালিয়াতিই যেন বেলায়তের নীতি!   ●  উখিয়ায় প্রত্যন্ত এলাকার দেড় শতাধিক পরিবার পেল কৃষি উপকরণ   ●  পাতাবাড়ি স্কুল প্রাক্তনদের পুনর্মিলনী ২৮ মার্চ   ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ

রামুতে পাহাড় ধসে একই পরিবারের ৪ জনের মৃত্যু

বিশেষ প্রতিবেদক:

কক্সবাজারের রামুতে পাহাড় ধসে একই পরিবারের ৪ জনের মৃত্যু হয়েছে। বুধবার রাত পৌনে ৮ টার দিকে রামু উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নের লট উখিয়ার ঘোনা এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন রামু থানার ওসি আনোয়ারুল হোসাইন।
তিনি জানিয়েছেন, ঘটনাস্থলে ফায়ার সর্ভিসের কর্মীরা কাজ করছেন।

নিহতরা হলেন, ওই এলাকার আজিজুর রহমান (৫৫), তার স্ত্রী রহিমা খাতুন (৪৫), শাশুড়ি দিল ফুরুস বেগম (৭০) ও পুত্র বধু নাছিমা আকতার (২৫)।

ফায়ার সার্ভিসের রামুর স্টেশন কর্মকর্তা সৌমেন বড়ুয়া জানিয়েছেন, আজিজুর রহমান নানা ব্যবস্থার পর নিজ বাড়িতে ফিরে রান্নার ঘরে রাতের খাবার খাওয়ার সময় হঠাৎ পাহাড় ধসে মাটি চাপা পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে মাটি চাপা থেকে ৪ জনের মৃত দেহ উদ্ধার করে। মাটির নিচে আর কেউ আছে কিনা তার জন্য কাজ চলছে।
তবে বৃষ্টি না হলে অসময়ে কেন পাহাড় ধস তিনি নিশ্চিত করতে পারেননি।


ঘটনাস্থল থেকে রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহামিদা মোস্তফা জানিয়েছেন, পরিবার অত্যন্ত ঝুঁকিপূর্ণ পাহাড়ের পাদদেশে ঘর করে বসবাস করছিল। পরিবারের সবাই মিলে রাতের খাবার খেতে রান্না ঘরে বসলে হঠাৎ পাহাড় ধসে এ মৃত্যুর ঘটনা ঘটে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।