২১ মে, ২০২৬ | ৭ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ৩ জিলহজ, ১৪৪৭


শিরোনাম
  ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক   ●  নজিবুল ইসলামের বৃক্ষরোপণ কর্মসূচি : গ্রামীণ জনপদের মানুষের মুখে হাসি   ●  বিবেক’কে জাগ্রত রেখে দেশ ও মানুষের জন্য কাজ করতে হবে- অতিরিক্ত আইজি শাহাবুদ্দিন খান   ●  চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন   ●  বেশি বাড়াবাড়ি করলে বিএনপি’র পদযাত্রা মরণযাত্রা হয়ে উঠবে-সাবেক সাংসদ বদি

রামুতে পাহাড় কেটে মাটি পাচারের ডাম্প ট্রাক জব্দ

কক্সবাজারের রামুতে পাহাড় কেটে মাটি পাচারের সময় একটি ডাম্প ট্রাক জব্দ করেছে কক্সবাজার দক্ষিণ বন বিভাগ।

সোমবার (৩ এপ্রিল) বেলা সাড়ে ১২ টার দিকে রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়ির পানেরছড়ার মরিচ্যাঘোনা এলাকা থেকে গাড়িটি জব্দ করা হয়। এসময় ঘটনায় জড়িত কামরুল হাসান, সিরাজুল ইসলাম সহ ২/৩ জন পালিয়ে বলে জানিয়েছেন বন কর্মকর্তারা।

বনবিভাগের পানেরছড়া রেঞ্জ কর্মকর্তা রতন লাল মহত বলেন, বেশ কিছু দিন ধরে কৌশলে পাহাড় কেটে ডাম্প ট্রাক নিয়ে বালি পাচার করে আসছিল একটি চক্র। খবর পেয়ে তার নেতৃত্বে বন বিভাগের একটি দল অভিযান চালিয়ে গাড়িটি জব্দ করেন। এসময় কয়েক জন পালিয়ে যায়। এব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানান তিনি।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।