৯ মে, ২০২৬ | ২৬ বৈশাখ, ১৪৩৩ | ২১ জিলকদ, ১৪৪৭


শিরোনাম
  ●  কক্সবাজারে উত্তম কৃষি চর্চায় টেকসই,নিরাপদ ও মানসম্মত খাদ্য উৎপাদন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত   ●  গবেষণার গুরুত্ব ও গবেষণা প্ল্যাটফর্ম নিয়ে CCDRC’র সেমিনার অনুষ্ঠিত   ●  আদালতের স্থিতাবস্থা অমান্য করে জমি দখলের চেষ্টা, পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা   ●  উখিয়ার প্রখ্যাত চিত্রশিল্পী ফরিদ আহম্মদ চৌধুরীর ৭ তম মৃত্যু বার্ষিকী আজ।   ●  কক্সবাজার জেলা বিএনপির সদস্য সিরাজুল হক ডালিম’র ৮ম মৃত্যুবার্ষিকী আজ   ●  বীর মুক্তিযোদ্ধা এম. আবদুল হাই এর ১২তম মৃত্যুবার্ষিকী আজ   ●  গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও জলবায়ু বিষয়ক আলোচনা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত   ●  ঘুমধুমে অবৈধ পাহাড় কাটা: ডাম্প ট্রাকে মাটি যাচ্ছে বদির ক্যাশিয়ার আঃলীগ নেতা খাইরুল আলম চৌধুরী’র ইটভাটায়   ●  সহকারী বন সংরক্ষক (এসিএফ) শাহিনুর ইসলামের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রসঙ্গে প্রতিবাদ   ●  ছাত্রদল নেতা হত্যা মামলার আসামি হলেন রামু থানার নবাগত ওসি আরমান

রামুতে পাওনা ১০০ টাকা চাওয়ায় দিনমজুরকে পিটিয়ে হত্যা


কাজ করে পাওনা ১০০ টাকা চাইতে গিয়ে মারধরে প্রাণ হারিয়েছে দিনমজুর আবদু শুক্কুর। আজ বুধবার (১৪ ডিসেম্বর) রামু উপজেলার রাজারকুল ইউনিয়নের সিকদারপাড়া এলাকায় ঘটনাটি ঘটে। নিহত আবদু শুক্কুর ওই এলাকার মৃত মুফিজুর রহমানের ছেলে।

নিহত আবদু শুক্কুরের মা ছলিমা খাতুন ও পরিবারের সদস্যরা জানিয়েছেন, সম্প্রতি আবদু শুক্কুর ওই এলাকার মৃত আবু বক্করের ছেলে হাবিল উদ্দিনের ধানক্ষেতে ধানকাটার কাজ করেন। পারিশ্রমিকের পাওনা ১০০ টাকা চাওয়ার জন্য আবদু শুক্কুর বুধবার সকালে হাবিল উদ্দিনের বাড়িতে যান। এসময় হাবিল উদ্দিন লাটি নিয়ে আবদু শুক্কুরকে বেদন মারধর শুরু করে। এতে আবদু শুক্কুর ঘটনাস্থলে প্রাণ হারায়।
স্থানীয় ইউপি সদস্য ফরিদুল আলম জানিয়েছেন, আবদু শুক্কুরকে স্বজনরা রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে জানান। পরে স্বজনরা মৃতদেহ রাজারকুলস্থ বাড়িতে নিয়ে আসা হয়।

এ ঘটনার খবর পেয়ে সকাল ৯ টায় রামু থানার অফিসার ইনচার্জ (ওসি) প্রভাষ চন্দ্র ধর ঘটনাস্থলে যান। রাজারকুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুফিজুর রহমান মারধরে দিনমজুর আবদু শুক্কুরের মৃত্যুর বিষয়টি স্বীকার করেছেন।

রামু থানার অফিসার ইনচার্জ (ওসি) প্রভাষ চন্দ্র ধর জানিয়েছেন, আবদু শুক্কুরের মৃতদেহ ময়না তদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে নেয়া হচ্ছে। এ ব্যাপারে তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

উল্লেখ্য নিহত আবদু শুক্কুর ব্যক্তি জীবনে অবিবাহিত ছিলেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।