মূল খবরে যান

শিরোনাম
● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ

রামুতে পন্ডিত সত্যপ্রিয় মহাথের’র দীর্ঘায়ু কামনায় পুণ্যদান ও জ্ঞাতি সম্মিলন সম্পন্ন

শেয়ার করুন

নীতিশ বড়ুয়া, রামুঃ কক্সবাজারের রামুতে পন্ডিত সত্যপ্রিয় মহাথের’র নিরোগ-দীর্ঘায়ু কামনায় পুণ্যদান অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। অর্ধশতাধিক বৌদ্ধভিক্ষু- শ্রামণ, হাজারো জ্ঞাতি ও পূণ্যার্থী পুণ্যদান অনুষ্ঠানে অংশ নেয়। মহতী আয়োজনে সভাপতিত্ব করেন পন্ডিত সত্যপ্রিয় মহাথের। গতকাল শুক্রবার (৫ অক্টোবর) সকালে রামু কেন্দ্রীয় সীমা মহাবিহারে এ দানসভা অনুষ্ঠিত হয়।

পন্ডিত সত্যপ্রিয় মহাথের বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার উপ-সংঘরাজ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক একুশে পদকে ভুষিত, বাংলাদেশের বৌদ্ধদের তৃতীয় সর্বোত্তম ধর্মীয়গুরু ও রামু কেন্দ্রীয় সীমা মহাবিহারের অধ্যক্ষ। বার্ধক্য জনিত কারনে পন্ডিত সত্যপ্রিয় মহাথের সম্প্রতি অসুস্থ হলে ঢাকা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা সেবা দেয়া হয়। তাঁর চিকিৎসার দায়িত্ব্যভার পালন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বর্তমানে কিছুটা সুস্থ আছেন।

পুণ্যদান অনুষ্ঠানে সভাপতির ধর্মদেশনায় পন্ডিত সত্যপ্রিয় মহাথের বলেন, নিকটাত্মীয়রা পুণ্যদান অনুষ্ঠানের আয়োজন করলেও দেশ-বিদেশের সকল মানুষ আমার পরম জ্ঞাতি। আমি সবসময় সকল প্রাণির সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করি। আজকে কল্যাণমিত্র যারা আমার নিরোগ-দীর্ঘায়ু কামনায় পুণ্যদান অনুষ্ঠানের আয়োজন করেছেন, তাদেরকেও আমি পুণ্যদান করছি, তাদের আগামী যেন মঙ্গলময় হয়।

কক্সবাজার জেলা বৌদ্ধ সুরক্ষা পরিষদ সভাপতি, লেখক প্রজ্ঞানন্দ ভিক্ষু’র সঞ্চালনায় অনুষ্ঠিত পুন্যদান সভায় ধর্মদেশনা করেন উত্তর মিঠাছড়ি বিমুক্তি বিদর্শন ভাবনা কেন্দ্রের অধ্যক্ষ ও ভুবনশান্তি একশফুট সিংহ শয্যা গৌতম বুদ্ধমুর্তির প্রতিষ্ঠাতা ভদন্ত করুণাশ্রী মহাথের, ঐতিহাসিক রাংকুট বনাশ্রম বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত জ্যোতিসেন থের, শীলপ্রিয় থের প্রমুখ। এতে শুভেচ্ছা বক্তব্য রাখেন রামু কেন্দ্রীয় সীমা মহাবিহার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক রাজু বড়–য়া, আয়োজকদের পক্ষে স্বাগত বক্তব্য রাখেন মাস্টার শিপন বড়ুয়া।

পন্ডিত সত্যপ্রিয় মহাথের’র নিরোগ-দীর্ঘায়ু কামনায় পুণ্যদান অনুষ্ঠানে বুদ্ধপুজা, অষ্টউপকরনদান, মহাসংঘদানসহ পুণ্যদানের আয়োজন করা হয়। এছাড়া পন্ডিত সত্যপ্রিয় মহাথের’র পরলোকগত জ্ঞাতিদের নির্বাণসুখ কামনায়ও পুণ্যদান করা হয়। অনুষ্ঠানের শুরুতে পন্ডিত সত্যপ্রিয় মহাথের’র কল্যাণমিত্র জ্ঞাতিরা গুরু ভন্তেসহ সকল ভিক্ষুসংঘকে পুষ্পার্ঘ্য দিয়ে পুজা করেন। এতে হাজারো জ্ঞাতি ভোজন পর্বে অংশ নেয়। অনুষ্ঠানটি পন্ডিত সত্যপ্রিয় মহাথের’র জ্ঞাতি সম্মিলনে পরিনত হয়।

শেয়ার করুন