৫ মার্চ, ২০২৬ | ২০ ফাল্গুন, ১৪৩২ | ১৫ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি

রামুতে দু’হাজার বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ ও ভাঙন এলাকা পরিদর্শনে উপজেলা চেয়ারম্যান রিয়াজউল আলম

Ramuরামুতে দু’হাজার বন্যা দুর্গত মানুষের মাঝে ত্রাণ বিতরণ এবং ভাঙন এলাকা পরিদর্শন করেছেন উপজেলা চেয়ারম্যান রিয়াজ উল আলম। শুক্রবার (১০ জুলাই) রামু উপজেলা চেয়ারম্যান জননেতা রিয়াজ উল আলম রামু তেচ্ছিপুল সিকদার পাড়া, ফতেখাঁরকুল চেরংঘাটা এলাকায় ২ হাজার ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেন।
এ সময় উপজেলা স্বেচছাসেবকলীগের সাধারণ সম্পাদক তপন মল্লিক, আওয়ামীলীগ নেতা সাহাব উদ্দিন, স্বেচ্ছাসেবকলীগ নেতা হারুনুর রশিদ, উপজেলা যুবলীগের সদস্য ওসমান গনি, জামাল কোম্পানী, যুবলীগ নেতা আনু মিয়া, স্বেচ্ছাসেবকলীগ নেতা ভূট্টোসহ এলাকার জনপ্রতিনিধি, সাংবাদিক, গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বিতরণ শেষে উপজেলা চেয়ারম্যান রিয়াজ উল আলম জোয়ারিয়ানালা নন্দাখালী পানি উন্নয়ন বোর্ডের ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধের ৭টি স্থান ও বন্যায় ক্ষতিগ্রস্ত ৬০ বাড়ি এবং রশিদ নগর উল্টাখালী পানি উন্নয়ন বোর্ডের ১৭বি স্লুইচ গেইটের বেড়িবাঁধের ভাঙন এলাকা পরিদর্শন করেন। এসময় তিনি ভাঙন পরিদর্শনে গেলে এলাকার শত শত মানুষ তাকে স্বাগত জানান।
উপজেলা চেয়ারম্যান রিয়াজ উল আলম বলেন, শীঘ্রই জোয়ারিয়য়ানলা নন্দাখালী ও রশিদ নগর উল্টাখালী পানি উন্নয়ন বোর্ডের বেড়িবাঁধ মেরামত এবং ক্ষতিগ্রস্থ ঘরবাড়ির পুর্নবাসনে উদ্যোগ নেয়া হবে বলে এলাকাবাসীকে আশ্বাস প্রদান করেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।