মূল খবরে যান

শিরোনাম
● কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ● উখিয়ায় ৯ জীবিত বকসহ শিকারি আটক● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া

রামুতে তরুন আলো শীর্ষক মত বিনিময় সভা

শেয়ার করুন


কক্সবাজারের রামু খিজারী আদর্শ উচ্চ বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সাথে কোডেক ও মানুষের জন্য ফাউন্ডেশনের উদ্যেগে তরুণ আলো শীর্ষক এক মত বিনিময় সভা ১৪ মার্চ মঙ্গলবার অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন অত্র বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মুফিজুল ইসলাম, আলোচনায় অংশ নেন রামু খিজারী আদর্শ উচ্চ বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সদস্য যথাক্রমে অধ্যাপক রফিকুল আলম চৌধুরী, রামু প্রেস ক্লাবের সাবেক সভাপতি দর্পণ বড়ুয়া, তরুণ রাজনীতিবিদ তপন মল্লিক, শিক্ষক নেতা মাষ্টার কেলসন বড়–য়া, রামু খিজারীর সিনিয়র শিক্ষক মৌলানা বখতেয়ার আহমদ, মুখ্য আলোচক ছিলেন প্রকল্প সমন্বয়ক হেলাল উদ্দিন, সঞ্চালক ছিলেন কোডেক এর রামু ম্যানেজার শাহদাত হোসেন। সভায় জানানো হয় ছাত্র-ছাত্রীদের নীতি, নৈতিকতা, সচেতনতা বৃদ্ধির সহায়তা ছাড়াও তরুণ সমাজের বেকার সমস্যার সমাধান, তাদের মেধা বিকাশ ও সামগ্রিক উন্নয়নে কোডেক ও মানুষের জন্য ফাউন্ডেশন কারিগরী প্রশিক্ষনসহ বহুমুখী প্রকল্প বাস্তবায়ন করছে।

শেয়ার করুন