২০ আগস্ট, ২০২৬ | ৫ ভাদ্র, ১৪৩৩ | ৬ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন   ●  কক্সবাজারে বনভূমি দখল উচ্ছেদে গিয়ে হামলা, রেঞ্জ কর্মকর্তাসহ ৫ বনকর্মী আহত

রামুতে ডিবি পুলিশের সাথে বন্দুকযুদ্ধে রোহিঙ্গা ইয়াবা কারবারির মৃত্যু

কক্সবাজারের রামু রাবার বাগান এলাকায় কক্সবাজার ডিবি পুলিশের সাথে ইয়াবা ব্যবসায়ীদের মধ্যে বন্দুকযুদ্ধে আব্দুর রশিদ প্রকাশ খোরশেদ (৩০) নামে এক রোহিঙ্গা ইয়াবা ব্যবসায়ী নিহত হয়েছে। নিহত খোরশেদ কুতুপালং রোহিঙ্গা শিবিরের সি-২ ব্লকের বাসিন্দা মৃত নজির অাহমদের ছেলে বলে জানা যায়।

মঙ্গলবার (২৮ এপ্রিল) মধ্যরাতে মহাসড়কের জোয়ারিয়ানালা এলাকার রাবার বাগান এলাকায়
এ ঘটনা ঘটে। এসময় ঘটনাস্থল থেকে ৩০ হাজার ইয়াবা ও একটি মোটর সাইকেল এবং একটি দেশীয় তৈরি এলজি (অস্ত্র)উদ্ধার হয়েছে।

জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)’র পরিদর্শক মানস বড়ুয়া জানান, মোটরসাইকেল যোগে ইয়াবা নেয়ার পথে রামুর জোয়ারিয়ানালা এলাকায় তাকে থামতে বললে না থেমে সে ডিবিকে লক্ষ্য করে গুলি চালায়। আত্মরক্ষার্থে ডিবিও পাল্টা গুলি চালালে ঘটনাস্থলে আব্দুর রশিদের মৃত্যু ঘটে।

ঘটনাস্থল থেকে ইয়াবা ৩০ হাজার ইয়াবা সহ ,মোটর সাইকেল, এলজিসহ তার মরদেহ উদ্ধার করা হয়।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।