২৬ মার্চ, ২০২৬ | ১২ চৈত্র, ১৪৩২ | ৬ শাওয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  পাতাবাড়ি স্কুল প্রাক্তনদের পুনর্মিলনী ২৮ মার্চ   ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প

রামুতে ডিবি পরিচয়ে ইয়াবা ছিনতাই করতে গিয়ে আটক ২ যুবদল নেতা

রামুর পানিরছড়া স্টেশনে ডিবি পুলিশ পরিচয়ে ইয়াবা ছিনতাই করতে গিয়ে যুবদল নেতাসহ ২ জনকে আটক করছে স্থানীয় জনতা।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (১ নভেম্বর) সন্ধ্যায় রশিদ নগর ইউনিয়নের জেটি রাস্তার মাথা এলাকায় টেকনাফ হতে চট্রগ্রামগামী বাস কে গতিরোধ করে পথিমধ্যে দুইজন যুবক। তারা ডিবি পরিচয়ে গাড়িতে আতঙ্খ সৃষ্টি করে। গাড়িতে যাত্রী থাকা অজ্ঞাত এক মহিলা কে টেনে হিচড়ে গাড়ি হতে নামিয়ে ফেলে। এক পর্যায়ে মহিলাটিকে সিএনজিতে তুলে জোরপূর্বক ভারুয়াখালী পর্যন্ত নিয়ে গেলে স্থানীয়রা তাদের আটক করে।

পরে স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসীর সহযোগিতায় মহিলাটিকে উদ্ধার করে এবং পরবর্তী উক্ত এলাকাবাসীর বিষয়টি ইয়াবা সংক্রান্ত বলে জানতে পারে। বিষয়টি তাদের সন্দেহ হলে রামু থানা পুলিশের কাছে তাদের সোপর্দ করেন। তাদের আটকের পর রামু উপজেলা জুড়ে হৈচৈ পড়ে গেছে বলে জানা গেছে।

প্রাথমিকভাবে ছিনতাইকারীদের পরিচয় পাওয়া গেছে, তারা হলেন, কক্সবাজার সদর উপজেলার খরুলিয়া ঘাট পাড়া এলাকার মৃত নবী হোসেনের ছেলে সদর যুবদলের সহ-সভাপতি ও ঝিলংজা ইউনিয়ন পূর্ব শাখা যুবদলের সভাপতি ইনু মুহাম্মদ ইউনুচ ও একই এলাকার হানিবার ছেলে বাপ্পি নামের দুই যুবক। আটককৃত ও ছিনতাইয়ের কবলে পড়া মহিলার পরিচয় এখনো জানা সম্ভব হয়নি।

এই ব্যাপারে জানতে রামু থানার অফিসার্স ইনচার্জ আবুল খায়ের কে ফোন দিলে তিনি জানান, এই ব্যাপারে একজন অফিসারকে দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি বিষয়টা খতিয়ে দেখছেন।

এদিকে আটককৃতদের ছাড়িয়ে নিতে মোটা অংকের টাকা নিয়ে দৌড়ঝাপ শুরু করেছে  বলে গোপনসূত্রে জানা গেছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।