২১ এপ্রিল, ২০২৬ | ৮ বৈশাখ, ১৪৩৩ | ৩ জিলকদ, ১৪৪৭


শিরোনাম
  ●  ছাত্রদল নেতা হত্যা মামলার আসামি হলেন রামু থানার নবাগত ওসি আরমান   ●  ইউজিসি ও শিক্ষা মন্ত্রণালয়ের টিমের সঙ্গে সাউথ কোরিয়া গেলেন লায়ন মো. মুজিবুর রহমান   ●  কক্সবাজার সদর হাসপাতালে দায়িত্ব পেলেন উখিয়ার ডা. নুরুল আবছার শিমুল   ●  উখিয়ায় বসতভিটা দখলকে কেন্দ্র করে হামলা: নারী-পুরুষসহ আহত ৪, এলাকায় আতঙ্ক   ●  বার কাউন্সিলে উত্তীর্ণ সিবিআইইউ শিক্ষার্থীদের সংবর্ধনা   ●  এআই বিষয়ে কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে সেমিনার   ●  প্রতারণা-জালিয়াতিই যেন বেলায়তের নীতি!   ●  উখিয়ায় প্রত্যন্ত এলাকার দেড় শতাধিক পরিবার পেল কৃষি উপকরণ   ●  পাতাবাড়ি স্কুল প্রাক্তনদের পুনর্মিলনী ২৮ মার্চ   ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা

রামুতে ছাত্র ইউনিয়নের সম্মেলন শুক্রবার


বাংলাদেশ ছাত্র ইউনিয়ন রামু উপজেলা সংসদের ৬ষ্ঠ সম্মেলন শুক্রবার (২৪ মার্চ) বিকাল ৩টায় রামু খিজারী আদর্শ উচ্চ বিদ্যালয় শহীদ মিনার প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। সম্মেলনকে ঘিরে লড়াই সংগ্রামের ঐতিহ্যবাহী এ ছাত্র সংগঠনের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের মাঝে ব্যাপক প্রাণ চাঞ্চল্যতা দেখা দিয়েছে।
এতে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সহ সভাপতি শহীদুল্লাহ শহীদ, কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক জিলানী শুভ, কেন্দ্রীয় সংসদের সদস্য সৌরভ দেব, কক্সবাজার জেলা সংসদের সাধারণ সম্পাদক পাভেল দাশ, সাংগঠনিক সম্পাদক শয়ন কান্তি বিশ্বাস। সম্মেলন উদ্বোধন করবেন জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি অর্পন বড়ুয়া। সভাপতিত্ব করবেন রামু উপজেলা সংসদের আহ্বায়ক জয় বড়ুয়া।
রামু উপজেলা সংসদের আহ্বায়ক জয় বড়–য়া ও সদস্য সচিব আব্দুল মান্নান জানান, ইতিমধ্যেই সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সম্মেলন সফল করার জন্য ছাত্র ইউনিয়নের উপজেলা সংসদের আওতাধীন বিভিন্ন ইউনিটের সকল নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।