১২ মার্চ, ২০২৬ | ২৭ ফাল্গুন, ১৪৩২ | ২২ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি

রামুতে চা বাগান থেকে কৃষকের লাশ উদ্ধার

চট্রগ্রাম- কক্সবাজার মহাসড়কের রাবার বাগান  অানসার ক্যাম্প সংলগ্ন মহসড়কের পাশে নুরুল ইসলাম ( ৫০) নামে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার হওয়া নিহত ব্যক্তি নুরুল ইসলাম কাউযারখোপ ইউনিয়নের লামার পাড়া গ্রামের  মৃত নুরুল অামিনের ছেলে ।  বৃহস্পতিবার বিকার ৫টায় রামু উপজেলার জোয়ারিয়ানালা ইউনিয়নের রাবার বাগান সংলগ্ন চট্রগ্রাম-কক্সবাজার মহাসড়কের অানসার ক্যাম্প সংলগ্ন মহাসড়কের পাশ হতে  লাশটি উদ্ধার করে পুলিশ।
জোয়ারিয়ানালা ইউপি চেয়ারম্যান কামাল শামসুদ্দিন প্রিন্স জানান, বিকাল ৫টার দিকে রাবার বাগান সংলগ্ন মহাসড়কের পাশে এক ব্যক্তির মৃতদেহ পড়ে থাকার সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে রামু থানা ও কাউয়ার ইউপি চেয়ারম্যানকে খবর দিই। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন রামু থানার এস অাই বিলাল ও এ এসঅাই বজলু, হাইওয়ে পুলিশের এস অাই অাবুল কালাম। তারা ঘটনাস্থল পরিদর্শন করে লাশ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেছে। এব্যাপারে ময়না তদন্ত ছাড়া কোন ধরণের মন্তব্য করতে রাজি হননি পুলিশ।
ঘটনাস্থল পরিদর্শন করে কাউয়ারখোপ ইউপি চেয়ারম্যান মোস্তাক অাহমদ জানান, এটি একটি রহস্যজনক মৃত। তিনি মৃত্যুর  মূল রহস্য তদন্ত করে অাইনগত ব্যবস্থা গ্রহণে পুলিশের কাছে দাবী জানান।
এদিকে নিহতের ভাতিজা মাষ্টার এনামুল হক জানান, এটি রহস্যজনক পরিকল্পিত মৃত্যু।তিনি পারিবারিক জায়গা জমির বিরোধের জের ধরে তার চাচাকে খুন করেছে বলে দাবী করেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।